Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে মাদকের চালানসহ গ্রেফতার ৫

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 14 May, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে মাদকের চালানসহ গ্রেফতার ৫
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মদ ও গাঁজার চালানসহ ৫জনকে গ্রেফতার করেছে।

থানায় দায়ের করা হয়েছে একাধিক মামলা। গ্রেফতারকৃতরা হলো- জেলার জামালগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর মিয়া (২২), একই উপজেলার মৃত তারা মিয়ার ছেলে কবির হোসেন (৩০), ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের পাগাছং মধ্যপাড়া এলাকার মৃত হোসেন আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞী মোছাম্মদ জৈগন বেগম (৬০), ছেলে গিয়াস উদ্দিন (৪০) ও তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত হাবি রহমানের ছেলে কাজল মিয়া (২৮)।

আজ রবিবার (১৪ মে) সকালে পৃথক ভাবে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শনিবার (১৩ মে) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিনুর ও কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাটে পুলিশ অভিযান চালিয়ে ভৈরবগামী মেসার্স হাজী আব্দুল গনি ওয়াটার ট্রান্সপোর্ট নামক লঞ্চ থেকে মাদক সম্রাজ্ঞী মোছাম্মদ জৈগন বেগম ও তার ভাই গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে।

পরে তাদের সাথে থাকা ২টি ট্রলি ব্যাগ তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের হাবিব সারোয়ার (তোতলা আজাদ) এর মাধ্যমের গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানা যায়।
এদিকে গত শুক্রবার (১২ মে) রাতে তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অফিসার চয়েজ মদ পাঁচার করে বস্তা বোঝাই করে কামড়াবন্দ গ্রামে তোতলা আজাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাজল মিয়াকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী তাজুল মিয়া ৬৮ বোতল মদ ফেলে পালিয়ে যায়। সীমান্ত চোরাকারবারীদের গডফাদার হাবিব সারোয়ার (তোতলা আজাদ) এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত চোরাচালানের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথরসহ মদ, গাঁজা, ইয়াবা, গরু, ছাগল, পান-সুপারী, নাসির উদ্দিন বিড়ি পাচাঁর করছে।
গত বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সীমান্তের কলাগাঁও মাইজহাটি নামকস্থানে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন করে চোরাকারবারীদের গডফাদার তোতলা আজাদ ও তার বাহিনী। কারণ সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা ও মাদকসহ বিভিন্ন মালামাল পাচাঁরের পর সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে পাচাঁরকৃত ১ মেঃটন চোরাই কয়লা থেকে ১হাজার করে ও ১বস্তা চিনি থেকে ৫শত টাকা চাঁদা নেয়সহ ইয়াবা, মদ ও নাসিরউদ্দিন বিড়ির মহল থেকে সাপ্তাহিক ও মাসিক হারে মোটা অংকের চাঁদা উত্তোলন করে গত একবছরে কোটিপতি হয়েগেছে তোতলা আজাদ। তবে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে গিয়ে তোতলা আজাদ একাধিক চাঁদাবাজি মামলা ও গণধৌলাইয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এব্যাপারে চারাগাঁও ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খাদেমুল হক বলেন- চারাগাঁও সীমান্তে চোরাকারবারীদের গডফাদার হাবিব সারোয়ার তোতলা আজাদের অবৈধ কয়লা, মদ, চিনি ও সুপারী আটক করার কারণে সে তার বাহিনী দিয়ে মানববন্ধন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে গাঁজা ও মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মোঃ খালেদ চৌধুরী ও জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুর নাসের।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: সুনামগঞ্জে মাদকের চালানসহ গ্রেফতার ৫
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘুর্ণিঝড় “মোখা”র প্রভাবে উত্তাল নদী

Next Post

মৌলভীবাজারে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
মৌলভীবাজারে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist