Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

.সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 16 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
.সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের কাছে তিনি ১ লক্ষ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। মুহিবুর রহমান মানিকের প্রাপ্ত ভোট ছিল ২ লক্ষ ২১ হাজার ৩২৮ এবং মো. মিজানুর রহমান চৌধুরী পেয়েছিলেন ৮৯ হাজার ৬৪২ ভোট। বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছিলেন। তিনি এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
উল্লেখ্য দেশ স্বাধীনের পর সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি আব্দুল হেকিম চৌধুরী,এরশাদ আমলে সুনামগঞ্জ ২ আসনের সাবেক এমপি এডভোকেট গোলাম জিলানী চৌধুরী ও আওয়ামী লীগ আমলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন পর্যায়ক্রমে মহকুমা গভর্ণর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মনোনিত হন। নির্বাচন কমিশন কর্তৃক চেয়ারম্যান মেম্বারদের ভোটে পরবর্তী কোন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত মিজানুর রহমান চৌধুরী মিজানই জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দলের নিবেদিতপ্রাণ নেতা মিজানুর রহমান চৌধুরীকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও নবনিযুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক।
এদিকে প্রশাসক হওয়ার আনুষ্ঠানিক পত্র পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিজান চৌধুরী বলেন,আমার উপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীসহ সুনামগঞ্জ জেলাবাসীকে জানাই অভিনন্দন। এই দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি মেধা ও যোগ্যতা দিয়ে এই আস্থার সর্বোচ্চ মূল্য দিতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

Next Post

সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist