Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননা পেলেন কুষ্টিয়ার মারুফ হাসান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 30 June, 2026.
in প্রধান খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননা পেলেন কুষ্টিয়ার মারুফ হাসান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. মারুফ হাসান জাতীয় পর্যায়ে ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সনদপত্র ও সম্মাননা গ্রহণ করেন।

মো. মারুফ হাসান কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মো. মকিম উদ্দিন মণ্ডলের তৃতীয় পুত্র। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জিলা স্কুলে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি এবং স্টার্টআপ ধারণার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing” কর্মসূচিতে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননা প্রদান করা হয়।

এই কর্মসূচি গত ১২ জুন দেশব্যাপী শুরু হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা/থানা, জেলা এবং জাতীয় এই তিন ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে সারা দেশ থেকে নির্বাচিত সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলো প্রদর্শিত হয় এবং বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

মো. মারুফ হাসানের নেতৃত্বে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন প্রতিযোগিতায় দেশের অন্যতম সেরা দল হিসেবে নির্বাচিত হয়। এ গৌরবময় অর্জনের জন্য তিনি ও তার টিম প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ী সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, যা কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তিনি বলেন, “আমরা সিলেবাসের মধ্যে বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত করবো। এতে যার যে খেলা ভালো লাগবে, সে সেই খেলায় আরও দক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু করতে চাই। এটি শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি দক্ষতা হিসেবে যুক্ত হবে।”

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের প্রতিটি দলকে ২০ হাজার টাকার চেক, পদক ও সনদপত্র এবং বিজয়ী শিক্ষকদের ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

মো. মারুফ হাসানের এই অর্জনে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শিক্ষাবিদদের মতে, এটি শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত সম্মান নয়, বরং কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনের জন্যও একটি গর্বের অর্জন। তার এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে বিদ্যালয় সভাপতি প্রার্থীর সনদ নিয়ে বিতর্ক

Next Post

ভেড়ামারায় প্রদর্শনীর উপকরণ বিতরণ

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ভেড়ামারায় প্রদর্শনীর উপকরণ বিতরণ

ভেড়ামারায় প্রদর্শনীর উপকরণ বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist