Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সৌদিতে দালালের কবলে পড়ে নির্যাতিত মেহেরপুরের যুবক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 6 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সৌদিতে দালালের কবলে পড়ে নির্যাতিত মেহেরপুরের যুবক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মেহেরপুর প্রতিনিধি :
স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারকে স্বচ্ছল করার। কিন্তু সেই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে মেহেরপুরের এক যুবকের জীবনে।

দালালের প্রতারণায় পড়ে সৌদি আরবে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মোতালেব হোসেন। এমনকি হাত-পা বেঁধে আটকে রেখে পরিবারের কাছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

প্রবাসে গিয়ে পরিবারকে স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের যুবক মোতালেব হোসেন। কিন্তু দালালের প্রতারণায় পড়ে আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কাজ না দিয়ে হাত-পা বেঁধে আটকে রেখে পরিবারের কাছে অতিরিক্ত টাকা আদায়ের ভিডিও পাঠানোর অভিযোগও করেছে তার পরিবার।
জানা গেছে, গত ৮ আগস্ট ২০২৫ তারিখে হিন্দা গ্রামের কামাল হোসেনের ছেলে মোতালেব হোসেন এলাকার দালাল ফজলুর রহমানের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরব যান। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তাকে কোনো কাজ দেয়নি দালাল চক্র। একপর্যায়ে দালালরা মোতালেবকে হাত-পা বেঁধে ভিডিও ধারণ করে পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করে।
পরিবারের সদস্যরা বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে আরও ৪০ হাজার টাকা পাঠালেও দালাল চক্রের টাকা দাবির শেষ হয়নি। অভিযোগ রয়েছে, এখনও বিভিন্ন সময় মোতালেবের পরিবারের কাছে অতিরিক্ত অর্থ দাবি করে আসছে চক্রটি। বিষয়টি নিয়ে দালাল ফজলুল রহমানের কাছে একাধিকবার গেলে কোনো সমাধান মেলেনি। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও তাতে অংশ নেননি অভিযুক্ত দালাল।
মোতালেব হোসেনের বাবা, কামাল হোসেন বলেন, আমি বিষয়টি জানতে চাইলে দালাল ফজলুল হক আমাদের প্রাণনাশের হুমকি দেয়। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কার্যকর সহযোগিতা পাইনি।

মোতালেব হোসেনের মা,তানজিলা খাতুন বলেন, আমার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ঠিকমতো খাবারও দেওয়া হয় না। পুলিশে গেলে উল্টো টাকা দাবি করা হয়েছে। আমরা গরিব বলে কোনো সাহায্য পাইনি।

এলাকাবাসিরা জানান,দালাল চক্রের প্রতারণায় পড়ে মোতালেবের পরিবার আজ সর্বস্বান্ত। তারা দ্রুত মোতালেবকে কাজ দেওয়ার ব্যবস্থা অথবা তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
হিন্দা গ্রামের ইউপি সদস্য,নাজমুল হোসেন খোকন জানান,
স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। গ্রাম পুলিশ দিয়ে দালাল ফজলুর রহমানকে ডাকা হলেও তিনি সালিশে আসেননি। উল্টো গ্রাম পুলিশকে হুমকিস্বরূপ কথা বলেছেন।

মেহেরপুর গাংনী থানার ওসি,উত্তম কুমার দাস বলেন,এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দালাল চক্রের প্রতারণায় মোতালেবের পরিবার আজ নিঃস্ব। তারা দ্রুত মোতালেবকে কাজ দেওয়ার ব্যবস্থা অথবা নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

কুষ্টিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
কুষ্টিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

কুষ্টিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist