Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সৌরভ হত্যায় চাচাসহ গ্রেপ্তার ৩

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 4 June, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সৌরভ হত্যায় চাচাসহ গ্রেপ্তার ৩

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহে চার টুকরো করে শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ (২৪) হত্যাকাণ্ডের মূলহোতা তার চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াছ আলীসহ (৫৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া এঘটনায় মরদেহ গুমের জন্য ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞা।

এর আগে এদিন ভোরে ঢাকা ও দেশের সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন- ইলিয়াসের শ্যালক আহাদুজ্জামান ফারুক (৩০) এবং মৃতদেহ বহনকারী গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ (৬৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আসামি ইলিয়াছ আলী নিহত ওমর ফারুক সৌরভের আপন চাচা।

চলতি মাসের ১২ মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইলিয়াস আলীর মেয়ে ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করেন সৌরভ। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ইলিয়াস।

এর তিন বছর আগে আব্রাহাম নামে এক কানাডা প্রবাসী শিক্ষার্থীর সঙ্গে বিয়ে হয়েছিল ইভার। তিনি বর্তমানে কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন। তার সঙ্গে ডিভোর্সও হয়নি তার। কিন্তু সম্প্রতি সৌরভ গোপনে তার চাচাতো বোনকে বিয়ে করেন। এই বিষয়টি ইভার পরিবার ভালোভাবে নেয়নি।

এ নিয়ে ইলিয়াসের সঙ্গে তার আপন বড় ভাই ইউসুফ আলীর বিরোধ চরম আকার ধারণ করলে সৌরভকে মেরে ফেলার হুমকি দেন ইলিয়াস। এরই মধ্যে গত ১৬ মে ইভাকে কানাডা পাঠিয়ে দেওয়া হয়। এরপর গত ২ জুন বিকেলে নিহত সৌরভ ময়মনসিংহ আসেন ইভার প্রথম স্বামী আব্রাহামের এক আত্মীয়র সঙ্গে দেখা করতে। এই খবর পেয়ে ইলিয়াসের ছেলে মৃদুল (১৭) সৌরভকে ফোন করে নগরীর গোহাইলকান্দি (প্রাইমারি স্কুল সংলগ্ন) তাদের বাসায় ডেকে নেয়। সেখানে

ইলিয়াছ বাসার নিচ তলার একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে রেখে তার শ্যালক আহাদুজ্জামান ফারুককে ফোন করে বাসায় ডেকে আনেন। পরবর্তীতে তারা দু’জনে মিলে সৌরভকে হত্যার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে দেন।

মরদেহ গুম করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে নগরীর গাঙ্গীনারপাড় থেকে একটি ট্রলি ব্যাগ (লাগেজ), পলিথিন ও হ্যান্ডগ্লাভস কিনে বাসায় নিয়ে যায়। পরে তারা বাথরুমে রাখা সৌরভের শরীর থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং দুই পায়ের ঊরু বিচ্ছিন্ন করে পলিথিনে প্যাকেট করে লাগেজের মধ্যে রাখে। এ সময় তারা মাথাটি স্বচ্ছ পলিথিনে মুড়িয়ে একটি শপিং ব্যাগে রাখেন।

পরে গত ২ জুন রাত সাড়ে ১২টার দিকে লাগেজ ও শপিং ব্যাগে রাখা মরদেহ গুম করার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ভাড়া করে সদর উপজেলার মনতলা ব্রিজের ওপর থেকে সুতিয়া নদীতে ফেলে দেন তারা। পরদিন সকালে স্থানীয়রা নদীতে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সৌরভের চার খণ্ডের মরদেহ উদ্ধার করে।

এসপি আরও জানান, নিহত সৌরভ ঢাকাস্থ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবা ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, রায়হান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ কর্মী আহত

Next Post

কোটালীপাড়ায় কর্মশালা

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
কোটালীপাড়ায় কর্মশালা

কোটালীপাড়ায় কর্মশালা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist