রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ মহাদেবপুর সদরে স্ত্রীর করা নির্যাতনের মামলায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪ টারদিকে মহাদেবপুর উপজেলা সদরের লাইব্রেরী পট্টি মধ্যবাজার এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মহাদেবপুর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে স্বামী ওবায়েদ হোসেন হীরা, দুই দেবর জোবায়ের হোসেন মানিক, ওয়াহেদ হোসেন বাদশা ও উম্মে হাবিবাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছেন।
স্থানিয় সুত্রে জানায়, প্রেমিক রাশেদ এর সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ক্ষিপ্ত স্বামী ওবায়েদ হোসেন হীরা ও তার দু’ ভাই তাদের আটক করে প্রমিক রাশেদ এর মাথার চুল কেটে দেন এবং স্ত্রীর মাথার চুলও কেটে নির্যাতন করেন। নির্যাতনের শিকার গৃহবধূ স্ত্রী রাবেয়া বসরী মুক্তা (৩৭) বাদী হয়ে মহাদেবপুর থানায় তার স্বামী, সতীন ও দুই দেবর সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, স্ত্রী মুক্তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় স্বামী, সতীন ও দুই দেবরকে গ্রেফতার করা হয়েছে। এসময় ধারণকৃত ভিডিও সহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ৪ জনকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন









Discussion about this post