Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্বাভাবিক হয়ে আসছে রাজশাহীর জনজীবন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 25 July, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
স্বাভাবিক হয়ে আসছে রাজশাহীর জনজীবন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: স্বাভাবিক হয়ে আসছে রাজশাহীর জনজীবন। কারফিউর পঞ্চম দিন বুধবার বিভাগীয় শহর রাজশাহীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে বেড়েছে মানুষের উপস্থিতি। রাস্তায় পর্যাপ্ত রিকশা-অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করেছে। অফিস, আদালত ও ব্যাংকগুলোতেও ছিল উপস্থিতি স্বাভাবিক। বৃহস্পতিবার মনে হয়েছে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল এবং সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস, আদালত ও ব্যাংক খোলা রাখার ঘোষণা করা হলে রাজশাহীর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে পড়ে। রাস্তায় নামে মানুষের ঢল। সকালে অবশ্য মানুষের চলাচলে কিছুটা কড়াকড়ি দেখা গেছে। সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, সোনাদিঘি, মালোপাড়া, কাদিরগঞ্জ, রেলগেট, রাণীবাজার, কুমারপাড়া, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা, বিনোদপুর, চৌদ্দপাই এবং কাঁটাখালী এলাকায় গিয়ে দেখা গেছে, মানুষের চলাচল বেড়েছে। রিকশা-অটোরিকশাও পর্যাপ্ত চলাচল করছে। দোকানপাটও খুলেছে। এসব মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে।

রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস ছেড়ে যায়। তবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারফিউর মধ্যে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ বিমানসহ দু’টি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এর আগের দিন সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক ফিরোজ কবীর। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহীতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাব ৫০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বিএনপি, জামায়াত, শিবির এবং বাইরে থেকে আসা ভাড়াটে সন্ত্রাসীও রয়েছে।

র‍্যাব অধিনায়ক বলেন, রাজশাহীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তারপরও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‍্যাবও সতর্ক অবস্থানে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে র‍্যাব সদস্যরা রয়েছেন।

৭.প্রয়াত সাংবাদিক জীবন মন্ডল’র পরিবার পেল ১ লাখ টাকা

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক জীবন মন্ডলের পরিবার পেল ১ লক্ষ টাকা অনুদান।

বুধবার রাতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সাংবাদিক জীবন মন্ডলের সহধর্মিনী মালতি রানী ও একমাত্র কন্যা নবনী মন্ডলের হাতে প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, বিদায়ী সভাপতি মো. হুমায়ুন কবির, বিদায়ী সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু প্রমূখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘দুবাইয়ে প্রবাসীরা আন্দোলন করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’

Next Post

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক গোফরান পলাশ

Related Posts

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান
প্রধান খবর

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ
জাতীয় খবর

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
জাতীয় খবর

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

Next Post
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক গোফরান পলাশ

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক গোফরান পলাশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist