Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্মরণঃ অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী আজ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 28 October, 2021.
in স্মৃতিচারণ/স্মরণ
Reading Time: 1 min read
0
স্মরণঃ অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী আজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ,বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলী অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক ১৯২৫ সালের ১ আগস্ট তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার কসবার পানিয়ারূপ গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন।

সিরাজুল হক ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কসবা-বুড়িচং নিয়ে গঠিত তৎকালীন কুমিল্লা-৪ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর সিরাজুল হক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে খুনী মোশতাকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। খুনী মোশতাক যে বৈঠক আহবান করেছিলেন সেখানে অন্যান্যদের সঙ্গে যোগ দেন সিরাজুল হকও। তবে তিনি সেখানে হাজির হন ভিন্ন রূপে। মঞ্চে যখন সিরাজুল হককে ডাকা হয়, তখন তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন “সরি মি. মোশতাক,আমি আপনাকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করতে পারলামনা। আপনি প্রেসিডেন্ট হিসেবে অবৈধ।“

মোশতাকও ঔদ্ধত্য দেখালে সিরাজুল হকের হুংকারে খুনী মোশতাকের সেদিনের বৈঠক ভেস্তে গিয়েছিল।

বঙ্গবন্ধু হত্যার পর ইনেডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে অনেক কাঠখড় পুড়িয়ে, ষড়যন্ত্রের নাগপাশ ভেদ করে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে হাল ধরেন অ্যাডভোকেট সিরাজুল হক। দীর্ঘ আইনী লড়াই করে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন করেছিলেন। ফাঁসির রজ্জুতে ঝুলিয়েছেন খুনীদের।

বঙ্গবন্ধু হত্যা মামলার পাশাপাশি জাতীয় চার নেতা হত্যা মামলারও রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি ছিলেন সিরাজুল হক। তাঁর মৃত্যুর পর এই মামলার হাল ধরেন তাঁর পুত্র বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক এমপি। মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা।

এবি/দৈনিক দেশতথ্য /২৮ অক্টোবর /২০২১

Tags: মৃত্যুবার্ষিকী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১

Next Post

মনোহরদীর মোবাইল কোর্টে ভূয়া চিকিৎসকের জরিমানা

Related Posts

সত্য প্রচারে এক উজ্জল নক্ষত্র সাধক হযরত আবুল হোসেন (রঃ)
স্থানীয় খবর

সত্য প্রচারে এক উজ্জল নক্ষত্র সাধক হযরত আবুল হোসেন (রঃ)

খামেনি দানবীয় শক্তির কাছে মাথা নত করেননি
স্মৃতিচারণ/স্মরণ

খামেনি দানবীয় শক্তির কাছে মাথা নত করেননি

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ
স্মৃতিচারণ/স্মরণ

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ

Next Post
মনোহরদীর মোবাইল কোর্টে ভূয়া চিকিৎসকের জরিমানা

মনোহরদীর মোবাইল কোর্টে ভূয়া চিকিৎসকের জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist