Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নতুন নিয়মের ঘোষণা দিল ইরান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 12 November, 2026.
in প্রধান খবর, বিদেশি খবর
Reading Time: 1 min read
0
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি বিরাজ করছিল, তা আর ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকির বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। একই সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সামনে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ। এ সময় হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কাসহ বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের প্রস্তাবিত সাত দফা পরিকল্পনার অংশ হিসেবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তিনি বলেন, ‘ওখানে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়ে গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের অবস্থান ও সাতটি শর্ত পৌঁছে দিয়েছে তেহরান। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের অবসান ঘটেছে—এমন স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফের দাবি, এসব শর্ত গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তাঁর মতে, আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর বাইরে যুক্তরাষ্ট্র নতুন কোনো দাবি না তুললে এবং অবিশ্বাস সৃষ্টির মতো আচরণ না করলে চুক্তিতে পৌঁছানো কঠিন হবে না।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে কিংবা অবিশ্বাস তৈরির মতো আচরণ না করে আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তবে দুই দেশের মধ্যে সমঝোতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থার কথা উল্লেখ করেন তিনি। গালিবাফের ভাষায়, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার বিষয়টিও সামনে আনেন ইরানের এই প্রধান আলোচক। তাঁর দাবি, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর উদ্যোগে পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে অনুরোধ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। মস্কো সফরের সময় তাঁকে এ অনুরোধ জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ওয়াশিংটনকে আবারও পরাজয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন গালিবাফ। তাঁর মতে, এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে।

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। এ জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেন গালিবাফ।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যকার সংঘাত নিয়েও কথা বলেন ইরানের পার্লামেন্টের স্পিকার। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে চলমান লড়াইয়ে বাইরের পক্ষগুলোর হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি।

আনসারুল্লাহ নামেও পরিচিত হুতিদের প্রসঙ্গে গালিবাফ বলেন, ‘এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’ তবে ইয়েমেন সরকার কিংবা সৌদি আরব—কোনো পক্ষ সহায়তা চাইলে সংঘাত নিরসনে ইরান সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এর আগে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

Next Post

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Related Posts

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

Next Post
ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist