Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্থান পেয়েছে ৭৮ পদের পিঠাপুলি

হাটহাজারীতে পথ শিশুদের নিয়ে পিঠাপুলি উৎসব! 

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 9 February, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
হাটহাজারীতে পথ শিশুদের নিয়ে পিঠাপুলি উৎসব! 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ

চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসব, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার বিকালের দিকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম.মশিউজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ একরাম উদ্দীন, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শওকত আলম শওকত, বিশিষ্ট ব্যবসায়ী ও সবাজসেবক মোহাম্মদ আলমগীর, কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দীন এবং আরও অনেকে।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে পিঠাশালার শুভ উদ্ভোধন করেন এবং প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই পিঠাশালা পরিদর্শন করেন। 

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাঠে এ উপলক্ষ্যে বাঙালীয়ানার পসরায় ঠাঁই পেয়েছে কর্ণফুলী, হালদা, ডিসি হিল্, চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেক এবং পতেঙ্গা বীচ ইত্যাদি নানা ঐতিহ্যবাহী স্থানের নামে পিঠাশালা যাতে গ্রাম বাংলার ৭৮ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মিলনমেলায় শীতকালীন অপরাহ্নে অনিন্দ্য সুন্দর এ পিঠা উৎসবে দেখা মিলেছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা, ঝোল ভাপা পিঠা, ইলিশ ভাপা পিঠা, ভাপা পুলি পিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, মালপোয়া পিঠা, খোলা পুলি পিঠা, ঝাল পুলি পিঠা, ছেঁকাপুলি পিঠা, দুধ চিতই পিঠা, দুধ পুলি পিঠা, ভর্তা চিতই পিঠা, সিঁধোল ভর্তা চিতই পিঠা, নারিকেল পার্টিসাপটা পিঠা, রস পাটিসাপটা পিঠা, রসপোয়া পিঠা, সুজির বড়া পিঠা, সাবু দানার ক্ষীর পিঠা, চুটকি পিঠা, পাউরুটির মালাই পিঠা, আতিক্কা পিঠা, মোমো পিঠা, মেরা পিঠা, কুলফি পিঠা, ছঁই পাক্কন পিঠা, সবজি পাকোড়া পিঠা, আলুর পরটার সাথে হাঁসের মাংসের কালিয়া, ঝিনুক পিঠা, চিরুনি পিঠা, পাতা পিঠা, গোলাপ পিঠা, সিরিঞ্জ পিঠা, ধুঁপপায়েস পিঠা, ঝর্ণা পিঠা, হ্নদয় হরণ পিঠা, সুজির বিস্কুট পিঠা, ডনেট পিঠা, বিবিখানা পিঠা, জামাই পিঠা, বিন্নি পাটিসাপটা পিঠা, খাসির মাংসের ড্যানিশ পিঠা, বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল সাথে ভাপা পিঠা, ফ্লাওয়ার সমুচা, ডিমের পানতুয়া পিঠা, ডিম পেস্ট্রি পিঠা, ফিস ফিঙ্গার, আলুপুরি পিঠা, সরিষা ভর্তা দিয়ে রুটি, কদম ফুল পিঠা, তালের কেক পিঠা, সুজির ফ্রাইজাম পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ডিম বালিশ সুন্দরি পিঠা, পাঁপড়ি পিঠা, ম্যাশড পটেটো সার্কল ফ্রাই, নুনগড়া পিঠা, দুধতক্তি পিঠা,সুজির পুয় মিষ্টি, চিকেন বক্স পিঠা, সাবুদানার পায়েস ,চিকেন স্যানডুইস,এগ স্যানডুসইস, নকশা পিঠা, নারকেল বরফি, মুগ পাকন,অন্থন, ফ্রাই ক্রিসপি পুলি পিঠা, চালের গুড়ার রসগোল্লা ইত্যাদি। 

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে তৃতীয় পর্বের আয়োজনে ছিলো কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দিন এবং কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষভাগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। 

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান, মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে শিশুদের বাঙালি জাতিসত্ত্বার সাথে পরিচয় ঘটিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর প্রয়াসে আমাদের এই আয়োজন। 

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//   

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তালাকপ্রাপ্তাকে ধর্ষণ চেষ্টা: ইউপি সদস্য শ্রীঘরে

Next Post

গভীর রাতের অভিযানে জব্দ দেড় হাজার মিটার জাল !  

Related Posts

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ
জাতীয় খবর

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
জাতীয় খবর

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
জাতীয় খবর

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

Next Post
গভীর রাতের অভিযানে জব্দ দেড় হাজার মিটার জাল !  

গভীর রাতের অভিযানে জব্দ দেড় হাজার মিটার জাল !  

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist