মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু (৫৯) মারা গেছে (ইন্না-লিল্লাহ — রাজেউন।শনিবার (২৭ জানুয়ারী) রাত ১০ টা ২০ মিনিটের দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, হাসান জামান বাচ্চু দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার ভোরের দিকে হঠাৎ করে তার শারিরীক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত নগরীর মেহদীবাগস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানেই রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চিকনদন্ডী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে এবারসহ দুইবার নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার ২৮ জানুয়ারী বেলা দুইটার দিকে উপজেলার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তিনার মৃত্যুতে স্থানীয় সাংসদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের বিদেহ আত্নার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন









Discussion about this post