Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হামাস ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়; খালেদ মেশাল 

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Tuesday, 8 October, 2024.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
হামাস ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়; খালেদ মেশাল 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক প্রতিবেদক : হামাস ইসরায়েলের সঙ্গে গত একবছর ধরে যুদ্ধে লিপ্ত থেকে বহু ক্ষয়ক্ষতি সামলেও দলটি সদস্য নিয়োগ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া  হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল এক সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপের মধ্য থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হবে।

পৌরাণিক গাঁথার এক জাদুকরী পাখি হচ্ছে ফিনিক্স। জীবনের সায়াহ্নে এসে এই পাখির সারা দেহে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন ফিনিক্স।

সাক্ষাৎকারে মেশাল আরও বলেছেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। কিন্তু হামাস এখনও তরুণদের দলে নিয়োগ দিচ্ছে।

তাছাড়া গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়েছে।’ অবশ্য তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য দেননি।মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে, তার বক্তব্যের অর্থ হতে পারে যে, যত ক্ষয়ক্ষতিই হোক, হামাস যুদ্ধ চালিয়ে যাবে।

সংঘাত প্রতিরোধ ও সমাধান নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রোগ্রাম ডাইরেক্টর, জুস্ট আর হিল্টারমান বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলব, হামাস এখনও বিলীন হয়ে যায়নি এবং কোনও একদিন তারা গাজার ক্ষমতা দখল করতে পারে।

গাজা যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও ইসরায়েলি পরিকল্পনার কথা জানা যাচ্ছে না। ফলে তখন যদি শাসন ক্ষমতায় শূন্যতা তৈরি হয়, তবে হামাস নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে মেশালের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

৬৮ বছর বয়সী মেশাল সাক্ষাৎকারে বলেছেন, ‘ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনও এক পর্যায়ে আমাদের অনেকে শহিদ হয়। আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়। কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো।’

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। ১৯৯৭ সালে বিষ ভর্তি ইঞ্জেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় তিন দশকের বেশি হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। 

Tags: আন্তর্জাতিকহামাস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে ম্যানেজিং কমিটির মতবনিময় সভা

Next Post

বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারকদের দ্বি-পাক্ষিক বৈঠক

Related Posts

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারকদের দ্বি-পাক্ষিক বৈঠক

বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারকদের দ্বি-পাক্ষিক বৈঠক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist