Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হিজড়াদের মসজিদ, একই কাতারে নামাজ পড়ছেন সাধারণ মুসল্লিরাও

সাইফুল by সাইফুল
Thursday, 4 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
হিজড়াদের মসজিদ, একই কাতারে নামাজ পড়ছেন সাধারণ মুসল্লিরাও
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :

ময়মনসিংহ নগরীর অদূরে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী দক্ষিণ চরকালীবাড়ীতে হিজড়াদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি মসজিদ। এখানে হিজড়াদের পাশাপাশি অন্যান্য মুসল্লিরাও একই কাতারে নামাজ পড়ছেন। টিন দিয়ে বানানো সেমি পাকা মসজিদটির নাম রাখা হয়েছে ‘দক্ষিণ চরকালীবাড়ী আশ্রয়ণ জামে মসজিদ।’ 

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, চরকালীবাড়িতে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৩টি ঘরে ৪০ জন হিজড়া থাকেন। চলতি বছরের ২৬ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের পাশেই হিজড়াদের জন্য ৩৩ শতাংশ জায়গায় মসজিদ ও কবরস্থানের জন্য জায়গা বরাদ্দ দেয়া হয়। পরে এক ব্যক্তি নাম প্রকাশ না করে ২ লাখ টাকা হাদিয়া দেয়। 

এরপর হিজড়ারা নিজেদের শ্রম ও অর্থে মসজিদটি তৈরি করেন। এখন মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য হিজড়াদের পাশাপাশি স্থানীয় লোকজনও নামাজ পড়তে মসজিদে আসছেন। 

মসজিদ চালুর প্রসঙ্গে জয়িতা তনু হিজড়া বলেন, নিজেদের তৈরি মসজিদে নামাজ আদায় করব, এটা আমাদের স্বপ্ন ছিল। মসজিদ তৈরির পর সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। তারাবির পর আমরা হুজুরের কাছে আরবি শিক্ষা গ্রহণ করি। 

হিজড়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহমান আজাদ বলেছেন, এ ধরনের মসজিদ এখানে এই প্রথম। আগেও শহরে হিজড়াদের জন্য মসজিদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল; তবে বিভিন্ন কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। 

মসজিদের ইমাম মোহাম্মদ কারীমুল ইসলাম বলেন, ‘আমি এ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই। কারও কোনো অভিযোগ নেই। সাধারণ মানুষও হিজড়াদের সঙ্গে নামাজ পড়েন। ঢাকার বড় আলেমদের মাধ্যমে জেনেছি, এটি দেশের একমাত্র হিজড়াদের মসজিদ। নিয়মশৃঙ্খলা ও শিষ্টাচার মেনেই মানুষগুলো বসবাস করছেন। ‘

ময়মনসিংহ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ। আমরাও তাদেরকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছি। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জানান, হিজড়ারা তাদের আগ্রহ এবং প্রতিবন্ধকতার কথা জানালে মসজিদ নির্মাণের জন্য তাদের আশ্রয়ণ প্রকল্পের পাশে খাসজমি বরাদ্দ দেয়া হয়। পরে অনুদানের টাকা মিলিয়ে মসজিদটি তৈরি করা হয়েছে। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ এপ্রিল ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের চেক বিতরন অনুষ্ঠিত 

Next Post

সুনামগঞ্জে শিক্ষিকার সম্মানহানী ঘটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
সুনামগঞ্জে শিক্ষিকার সম্মানহানী ঘটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিক্ষিকার সম্মানহানী ঘটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist