Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

১৭০ গরিবের ভরসা ‘কর্ণফুলী এন্টারপ্রাইজ’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 28 April, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
১৭০ গরিবের ভরসা ‘কর্ণফুলী এন্টারপ্রাইজ’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে.জাহেদ, চট্টগ্রাম : একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের সামাজিক সংগঠন “কর্ণফুলী এন্টারপ্রাইজ”। যে সংগঠনটির বেশিরভাগ সদস্য কৃষক, দিনমজুর, সাম্পান মাঝি ও পোশাক শ্রমিক। বছর শেষে যাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও জমানো টাকা মুখে হাসি ফুটিয়ে তুলেছে।

সংগঠনের নেতারা প্রতি ঈদের মতো এবারও সদস্যদের হাতে তুলে দিয়েছেন ১২ হাজার করে নগদ টাকা।
এতেই ১৭০ পরিবারের মাঝে ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ ও আমেজ। হঠাৎ চমকপ্রদ এই উদ্যোগে “কর্ণফুলী এন্টারপ্রাইজ’ এর প্রশংসা এখন জুলধা ডাঙ্গারচরের সাধারণ মানুষের মুখে মুখে। একদল খেটে খাওয়া মানুষের ভরসা এখন এই সামাজিক সংগঠন।

গিয়াস উদ্দিন নামক এক সদস্য তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কদিন পরেই ঈদ। পকেটে কোন টাকা পয়সা ছিলনা। কপালে চাপা কষ্টের ভাঁজ ভর করেছিলো। বাসায় ছোট্ট মেয়েটির বায়না। ঈদে নতুন জামা চাই। কিন্তু কালকে সংগঠন থেকে ১২ হাজার টাকা হাতে পেয়ে হঠাৎ নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। কেননা, এই সংগঠনটির সভাপতির স্বচ্ছতাই আমাদের ১৭০ পরিবারের আবেগ ও বিশ্বাস।’

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ‘ব্যতিক্রমী এই উদ্যোগটি বিগত ৯ বছর ধরে আমরা পালন করছি। এছাড়াও আমাদের উদ্যোগে এলাকার রাস্তা-ঘাট মেরামত, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, অসুস্থ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক নানা দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা করছি। যার সাহস যুগিয়েছেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ হায়দার আলী রনি ভাই।’

গত মঙ্গলবার আয়োজিত ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক আলী আহমদ, নজির আহমদ, জামাল হোসেন রনি, মোঃ মুছা, ফখরুল ইসলাম, শেখ আহমদ, মনির আহমদ, কপিল উদ্দিন, নুরুল ইসলাম, কায়সার উদ্দিন রিপন, মোঃ সাইদুল আলম, মোঃ আজাদ, মোঃ সোহেল, আনসার আলী, মোঃ হারুন, মোঃ রুবেল, সাইফুল ইসলাম জাম্বু, মোঃ ইকবাল, মোঃ রাসেল, মোঃ ইয়াসিন, মোঃ নওশাদ, মোঃ আকবর, মোঃ হৃদয়, মোঃ আরমান প্রমূখ। প্রতিবারের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে মোনাজাতের মাধ্যমে দোয়া চাওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে “কর্ণফুলী এন্টারপ্রাইজ” নামক সংগঠনটির শুরু হয় সদস্যদের মাসিক চাঁদায়। পাশাপাশি জুলধা বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে ব্যবহৃত ফার্নেস ওয়েল সংগ্রহ করে হাত বদল করেন। এতেই দুয়েক টাকার লভ্যাংশ জমা হয় সংগঠনের তহবিলে।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: ১৭০ গরিবের ভরসা ‘কর্ণফুলী এন্টারপ্রাইজ’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post

অবরোধের পর রাতে চালু হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Related Posts

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

Next Post
অবরোধের পর রাতে চালু হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

অবরোধের পর রাতে চালু হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist