Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

২০ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 17 May, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
২০ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল আলম(৪৫) কে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

বুধবার (১৭ মে) সকাল ১১ টার দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ মে) বিকাল পাঁচটার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২০০৩ সালের ২৫ নভেম্বর রাত দেড়টার দিকে দুুর্ধর্ষ একদল ডাকাত উপজেলার হাটহাজারী টু মোহাম্মদপুর গামী রাস্তায় অবস্থান নিয়ে সাধারণ লোকজনকে আটক করে তাদের হাত পা বেধে নির্যাতন ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় ভুক্তভোগী নিহত ভিকটিম জাহাঙ্গীর আলম অন্যান্যদের মত উক্ত রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন উক্ত ডাকাত দল রাস্তা ব্লক করে ভিকটিম জাহাঙ্গীর আলমকে আটক করে তার সাথে থাকা টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিম জাহাঙ্গীর ডাকাত দলের সদস্যদের চিনে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। এসময় ভিকটিম জাহাঙ্গীর আলমের পায়ের উরুতে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে আহত করে পালিয়ে যায় ডাকাতদল। ভিকটিমের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মূমুর্ষ অবস্থায় এবং ভুক্তভোগী আরো ৭/৮ জনকে হাত-পা বাধা ও আহত অবস্থায় দেখতে পায়। পরে এগিয়ে আসা স্থানীয়রা ভিকটিম জাহাঙ্গীর আলমকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করে। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম জাহাঙ্গীর আলম মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের প্রতিবেশী ওই রাতে ডাকাতদের কবলে পড়া মোঃ ফজল আহাম্মদ ড্রাইভার বাদী হয়ে গত ২০০৩ সালের ২৯ নভেম্বর হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৯/১১/২০০৩ ইং, মামলা হবার পর ঐদিন রাতেই উপজেলার ফটিকার মৃত সৈয়দ আহম্মদের পুত্র আসামী দিদারুল আলম প্রকাশ দিদারকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়। কিছুদিন জেল হাজতে থাকার পর আসামী দিদারুল আলমের জামিন হয়। পরবর্তী সময়ে জামিনে আসা আসামী দিদারুল আলম হাজিরা না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে আটক এড়াতে আত্নগোপনে চলে যায়। এদিকে ২০২২ সালের ৩০ মে বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে এবং দীর্ঘ বিচার কার্য প্রক্রিয়া সম্পন্ন শেষে ওই মামলায় আসামী দিদারুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডসহ বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকেই আসামী দিদারুল আলম প্রকাশ দিদারকে গ্রেফতারের লক্ষে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী দিদারুল আলমকে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ২০ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post

মৌলভীবাজারে দক্ষতা উন্নয়ন,শীর্ষক সেমিনার

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
মৌলভীবাজারে দক্ষতা উন্নয়ন,শীর্ষক সেমিনার

মৌলভীবাজারে দক্ষতা উন্নয়ন,শীর্ষক সেমিনার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist