Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

২৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি মুতিয়া হত্যার আসামি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 23 August, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
২৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি মুতিয়া হত্যার আসামি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও সুনামগঞ্জের দিরাই থানায় বিধবা মুতিয়া বিবি (৮০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার করেনি পুলিশ।

এ অভিযোগ জানান,দিরাই থানার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের মৃত আসাদ খান ও নিহত বিধবার পুত্র মোঃ ফরমান খান। নিহত মুতিয়া বিবির পুত্র ফরমান খান (৫৯) একই দিন প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে জখম হন। সেদিন ছিল সোমবার ২৯ জুলাই । ওইদিন পুকিডহর গ্রামে প্রতিপক্ষরা গ্রামের দুদিক থেকে ঘেরাও করে দা,লাঠি,রামদা,ছুলফিসহ দেশীয় অস্ত্র ও বন্দুক দ্বারা গুলি করে ফরমান খানসহ তার পরিবারের মোট ২১ জনকে আহত করে।

আহতদেরকে ঘটনার পরপরই দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরমান খানের বিধবা মাতা মুতিয়া বিবি (৮০) একইদিন রাত ১১টায় মারা যান।

এ ঘটনায় শান্তিগঞ্জ উপজেলার নায়নগর গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র দুলাল মিয়া (৪১) এবং পুকিডহর গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র শেলাল আহমদ,গুল আহমদ ও আবদাল নূর,মৃত রছদ খানের পুত্র নজমুল খান ও সুয়েব খান,আব্দুল আওয়ালের পুত্র মনাফ,রুপ উদ্দিন,খোকন ও ছাইদ উল্লা,মৃত মাহমুদ খানের পুত্র কামাল খান,এলমান খানের পুত্র নুহান খান,ছমরু খানের পুত্র আনছার খান ও দরছত খান,নাজির খানের পুত্র রুপন খান ও ইছাক খান,মৃত শফিক উল্লার পুত্র সৈয়দ উল্লাহ,মুছন উল্লা ও শরিফ উল্লাহ এবং মৃত আমিন খানের পুত্র আবুবকর সায়েদ খান ও সালামত খানসহ মোট ৩৭ জনকে আসামী করে ফরমান খান দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪ (জিআর ১২০/২৪) তাং ১৬/০৮/২০২৪ইং।

কিন্তু ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার কোন আসামিকে গ্রেফতার করা হয়নি।

বাদী ফরমান খান বলেন, আমার চাচাতো ভাই সাবাজ খান আর ভাতিজা আলম খান ছাই দিয়ে হাওরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা নৌকাযোগে দলবেধে তাদের কাছে গিয়ে মাছ ধরতে নিষেধ করে। এতে মৌখিক বাদানুবাদের জের ধরে আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রভাবশালী ইউপি সদস্য দুলাল মিয়ার নির্দেশে তারা একতরফাভাবে আমাদের বসতবাড়ীর দুদিকে ঘেরাও করত: অতর্কিত হামলা চালায়। মায়ের খুনের ঘটনায় দুলাল মিয়াকে প্রধান আসামী করে মোট ৩৭ জনের বিরুদ্ধে আমি দিরাই থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ প্রধান আসামী দুলাল মিয়াকে বাধ দিয়ে গত ১৬ আগস্ট মামলাটি এফআইআর করেছে।

জানা গেছে, পুকিডহর গ্রামের প্রবাসী আরজু খান ও হোসেন খানের মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। গত বছরের ২৫শে অক্টোবর দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে আরজু খানের পক্ষের দুলাল মিয়া নামের এক যুবক খুন হন।

দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,বিদেশী টাকার গরমে পুকিডহর গ্রামের দুপক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধ আছে। তবে বৃদ্ধা মুতিয়া বিবি খুনের অভিযোগের বিষয়টি সঠিক বলেই আমরা তদন্ত জেনেছি এবং ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি। মামলার তদন্ত কর্মকর্তা দিরাই থানার এসআই মোঃ রাজু মিয়া বলেন,আমরা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাটগ্রামে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

Next Post

রাণীনগরে গাছ বিতরণ

Related Posts

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
রাণীনগরে গাছ বিতরণ

রাণীনগরে গাছ বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist