Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

২৬ বছরেও শেষ হয়নি কপিলমুনি সেতু, নতুন করে আশার আলো

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 17 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
২৬ বছরেও শেষ হয়নি কপিলমুনি সেতু, নতুন করে আশার আলো

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 134.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্, পাইকগাছা: পাইকগাছার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে কপোতাক্ষ নদের ওপর নির্মাণাধীন সেতুটি ২৬ বছরেও পূর্ণতা পায়নি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পটি বাস্তবায়নে আবারও আশাবাদী হয়ে উঠেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের পর সেতু নির্মাণ নিয়ে নতুন করে সরকারি পর্যায়ে ফাইল চালাচালি শুরু হয়েছে বলে জানা গেছে।

১৯৯৯-২০০০ অর্থবছরের দিকে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কপিলমুনি-কানাইদিয়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান এন হক অ্যাসোসিয়েট। ২০০৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত সেতুর কিছু অংশের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদারি জটিলতা ও নানা প্রশাসনিক কারণে প্রকল্পটি থমকে যায়। ওই সময় ঠিকাদারি প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের খুলনা শাখা থেকে প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা উত্তোলন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে বাকি কাজ শেষ করতে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও কপোতাক্ষের পানি প্রবাহ ও নাব্যতা নিয়ে আপত্তির কারণে নির্মাণকাজ আবারও বন্ধ হয়ে যায়। নদীতে নির্মাণাধীন কয়েকটি পিলার পড়ে থাকায় পরবর্তীতে সেগুলো নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ে এলজিইডির উচ্চপর্যায়ের একটি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। তারা সেতুর সম্ভাব্য নকশা, নির্মাণের বাস্তবতা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এরপর স্থানীয়দের মধ্যে নতুন করে সেতু বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়।

সম্প্রতি খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কপোতাক্ষের ওপর কপিলমুনি-কানাইদিয়া সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন বলে জানা গেছে। তাঁর পক্ষ থেকে প্রকল্পটির সম্ভাব্যতা বিবেচনায় ইতিবাচক সুপারিশ করা হয়েছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

সেতুটি নির্মাণ হলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সঙ্গে কপিলমুনির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। বর্তমানে বিভিন্ন সড়ক ও ক্রসিং ঘুরে ভোমরা থেকে কপিলমুনির দূরত্ব প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। সেতু নির্মিত হলে এই দূরত্ব প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয়দের মতে, সেতুটি বাস্তবায়িত হলে পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা ছাড়াও সাতক্ষীরার আশাশুনি ও তালার সঙ্গে কপিলমুনির যোগাযোগ আরও সহজ হবে। এতে কৃষিপণ্য পরিবহন, হাট-বাজার ব্যবস্থাপনা এবং আঞ্চলিক বাণিজ্যে গতি আসার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি, কাঁকড়া ও কুঁচে উৎপাদনকারী এলাকাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এসব পণ্য পরিবহন ও বাজারজাতকরণেও সুবিধা হবে। একই সঙ্গে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া পণ্য দ্রুত কপিলমুনি ও আশপাশের এলাকায় পরিবহনের সুযোগ তৈরি হতে পারে।

কপিলমুনি বিনোদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর সাহা বলেন, আধুনিক কপিলমুনির রূপকার রায়সাহেব বিনোদ বিহারী সাধু কপোতাক্ষের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি তৎকালীন কলকাতা রিজার্ভ ব্যাংকে উল্লেখযোগ্য অর্থ রেখে যান বলেও তিনি দাবি করেন।

স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কপোতাক্ষের ওপর কপিলমুনি-কানাইদিয়া সেতু নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। সেতুটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তিনি সুপারিশ করেছেন।

দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ঝুলে থাকা এই সেতুর নির্মাণকাজ এবার বাস্তবায়িত হবে—এমন প্রত্যাশায় রয়েছেন নদীর দুই পাড়ের মানুষ। তাদের দাবি, এলজিইডি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত এবং জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগই পারে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাতে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: আলোআশাকপিলমুনিসেতু
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৃশ্যমান দুর্যোগের আড়ালে জলবায়ু পরিবর্তনের অদৃশ্য পরিণতি

Next Post

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist