Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

২৮ অক্টোবর টানেল উদ্বোধন ও আওয়ামী লীগের মহাসমাবেশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 23 October, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
২৮ অক্টোবর টানেল উদ্বোধন ও আওয়ামী লীগের মহাসমাবেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কর্ণফুলী নদীর ১৫০ ফুট গভীরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও আওয়ামী লীগের মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম তথা আনোয়ারা কর্ণফুলীতে সাজসাজ রব বিরাজ করছে। এই মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্য আওয়ামী লীগের।

আগামী ২৮ অক্টোবর দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গপথ উদ্বোধন করা হবে। এরপর দক্ষিণ চট্টগ্রামে দ্বাদশ নির্বাচনের আগে সর্বশেষ মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশের জন্য নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ। আর এই মঞ্চকে বলা হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ। লাল-সবুজ রঙে নৌকার আদলে ৮ ফুট উচ্চতার মঞ্চটির দৈর্ঘ্য হবে ১৩০ ফুট, আর প্রস্থ ৪৮ ফুট। প্রস্তুতি আর নিরাপত্তার অংশ হিসেবে মঞ্চের সামনে তৈরি হচ্ছে চার স্তরের ব্যারিকেড।

সাহাব উদ্দিন ডেকোরেশনের সিনিয়র কর্মকর্তা প্রদীপ দাশ আরো জানিয়েছেন, এক সাথে বসার জায়গা হবে ৩০০ জন নেতাকর্মীর। ১৪ অক্টোবর মঞ্চ তৈরির শুরু হয়। যা শেষ হবে ২৬ অক্টোবর। মঞ্চ তৈরিতে দৈনিক কাজ করছে ৭০ জন অভিজ্ঞ শ্রমিক। আর জনসভায় সাউন্ড সিস্টেমের কাজ করবেন দেশের বিখ্যাত সাউন্ডমেকার কলরেডি। তিন কিলোমিটার এলাকা জুড়ে তাদের ২০০ এর বেশি মাইক স্থাপন করা হবে।

মঞ্চ বানানোর দায়িত্বে থাকা চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান সাহাবুদ্দিন বললেন, বাংলাদেশে এখন পর্যন্ত এরচেয়ে বড় মঞ্চ তৈরি হয়নি।

জনসভা ও টানেলের উদ্বোধন ঘিরে দক্ষিণ চট্টগ্রামের পুরো এলাকা ছেয়ে গেছে বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে। স্থানীয়রাও সন্তুষ্টি প্রকাশ করেছেন টানেল নির্মাণ করায়। আর সমাবেশ ঘিরে তারাও উচ্ছ্বসিত।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভাস্থল আনোয়ারার কেইপিজেড এর সাড়ে ৯ লাখ ঘনফুট আয়তনের মাঠ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হবে। জনসভায় নেতা-কর্মীদের বহন করা বাস রাখার জন্য কেইপিজেড এর অব্যবহৃত চারটি মাঠ সংস্কার করে পার্কিং জোন করা হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে টানেল সংযোগ সড়ক ও জনসভার আশপাশের সড়কগুলো সাজানো হচ্ছে। কেইপিজেড মাঠে নৌকার আদলে দেশের সবচেয়ে বড় মঞ্চ নির্মাণ করা হবে।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগর, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে সহায়তা করা হচ্ছে। এই জনসভায় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসতিয়াক ইমন জানান, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাফকো সেন্টারের কেইপিজেড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় আনোয়ারা উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, যানজট নিরসন, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, ৩ দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ টানেল, সংযোগ সড়কসহ প্রকল্পের প্রায় সব কাজই শেষ। এখন চলছে স্ক্যানার স্থাপন এবং উদ্বোধনের তোড়জোড়। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে এই টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৩৭৪ কোটি।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর্ণফুলীতে পূজা মণ্ডপে ইঞ্জিনিয়ার ইসলামের উপহার

Next Post

কপিলমুনিতে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
কপিলমুনিতে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

কপিলমুনিতে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist