Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 6 August, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি::

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের ৩ মাসের আহ্বায়ক কমিটি প্রায় সাড়ে ৩ বছরেও পূর্ণাঙ্গ হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে তখন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন দক্ষিণ জেলা ছাত্রলীগ। ফলে, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় উপজেলা ছাত্রলীগে নেতৃত্বে আসতে পারছে না নবীনরা।

বঞ্চিতরা বলছেন, এতে যেমন সংগঠনের এই শাখা গতি হারিয়ে ফেলেছে, তেমনি দীর্ঘদিন ধরে সম্মেলন ও ইউনিয়ন কমিটি না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়ছেন অনেক নেতাকর্মী। অন্যদিকে, এর আগে একাধিকবার কমিটি গঠন হচ্ছে এমন গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ফলে আহ্বায়ক কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কর্ণফুলী ছাত্রলীগ।

জানা যায়, গত ২০২০ সালের ১২ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সম্পাদক মোঃ আবু তাহের স্বাক্ষরিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এতে সাজ্জাদ হোসেন সাজিদ কে আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩০ জনকে সদস্য করা হয়। এই ৩ মাসের কমিটির মেয়াদ প্রায় তিন বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের মাঝে ফাটল ধরেছে।

এছাড়াও গত ৩ জানুয়ারি কর্ণফুলীতে ৫ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সময় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ জানিয়েছিলেন, ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি দেবেন। কিন্তু এখনো ইউনিয়ন কমিটিগুলো দিতে না পারার অভিযোগ রয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে।

অনুসন্ধানে খোদ উপজেলা ছাত্রলীগের নেতারাই তথ্য দিলেন ঘোষিত ৪১ সদস্যদের আহ্বায়ক কমিটির ভেতরে ৯ জনেই বিবাহিত। এরা হলেন-যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দীন, মোহাম্মদ মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, মোঃ কামাল উদ্দিন ও কফিল উদ্দিন। সদস্য খোরশেদুল আলম টিপু, তৌহিদুল ইসলাম, তাসকিন শাকিব ও মোঃ আবুল বশর ছোটনসহ অনেকেই।

এছাড়াও কমিটির অনেকেই মামলার আসামি, কেউ কেউ এইচএম ষ্টীল মিলস, বেসরকারি ব্যাংক, কেইপিজেড, সিমেন্ট কোম্পানী ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী। নেই কারো ছাত্রত্ব। রয়েছে অনেকের পিঠে আবার বিএনপি পরিবারের তকমাও।

উপজেলা ছাত্রলীগের একাধিক নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘নেতাদের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও নেতিবাচক কর্মকাণ্ডে তারা ক্ষুব্ধ। আহ্বায়ক কমিটি দিয়ে জেলা নেতারা নীরব। ফলে, নেতৃত্ব বিকাশ এবং সংগঠনে গতিশীলতা তৈরি হচ্ছে না।

আবার বর্তমান আহ্বায়ক কমিটি এ যাবত কোন পরিচিতি সভা ডাকতে পারেননি। কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সাথে কোন সমন্বয় নেই। একেক জন একেক নেতারা অনুসারি। একেক গ্রুপে বিভক্ত। অনেকটা ফেসবুক নির্ভর কার্যক্রম।

ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পাদকরা বলেন, নতুন কমিটি দেবেন বলে আমাদের কমিটিগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে অনেক আগেই। কিন্তু কোন খবর নাই। কমিটি না হওয়ায় অনেক ছাত্রলীগ কর্মী হারিয়ে গেছে। ইউনিয়নে দলীয় কোনো প্রোগ্রাম নাই। আমরা দ্রুত উপজেলা ছাত্রলীগের এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি। কেননা সামনে জাতীয় নির্বাচন।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের কোনো অবহেলা নেই। আমরা চেষ্টা করছি কমিটি দিতে। কেন পারছি না। সেটাও বলাও যায় না। আশা করি আগামী সেপ্টেম্বরের দিকে কমিটি দিতে পারব। এরচেয়ে বেশি কিছু জানা নেই।’

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, খুব শিগগিরই সম্মেলন করে নতুন কমিটি দেওয়ার চিন্তা করছি।’ কিন্তু এই শিগগিরই সহজেই শেষ হচ্ছে না বলে তৃণমূল নেতাদের দাবি। কারণ ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার ঘোষণায় গত ৯ মাস আগে কর্ণফুলীর পাঁচ ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করা হলেও নতুন কমিটি দিতে পারেনি বর্তমান আহ্বায়ক কমিটি। নিজেদের ও পূর্ণাঙ্গ কমিটি নেই।

দৈনিক দেশতথ্য//এস//

Tags: ৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুলাউড়ায় রেললাইনের গাছ কর্তন, গ্রেপ্তার ১

Next Post

বেনাপোলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
বেনাপোলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

বেনাপোলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist