Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৪ বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাইফুল by সাইফুল
Wednesday, 15 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
৪ বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

৪বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৫ ফেব্রুয়ারী তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।

এ উপলক্ষে আজ বুধবার( ১৫ ফেব্রুয়ারি ) দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, যুবলীগ নেতা লিটু তালুকদার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা আজ জনসভার মাঠটি পরিদর্শন করলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষন দিয়ে ছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিঁনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিঁনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ খবর নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তাঁর এই আগমনের সংবাদ শুনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি।
আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমাদের পাবর্তী উপজেলা কোটালীপাড়া হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলাটি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে জননেত্রীর জনসভায় প্রচুর লোক সমাগম ঘটবে বলে আশা করছি। আমরাও আগৈলঝাড়া উপজেলা থেকে হাজার হাজার নেতা কর্মী এ জনসভায় যোগ দিবো।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩

Tags: কোটালিপাড়া
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ শিবলিঙ্গ উদ্ধার

Next Post

গাংনীতে “বীর নিবাস” প্রকল্পের শুভ উদ্বোধন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
গাংনীতে “বীর নিবাস” প্রকল্পের শুভ উদ্বোধন

গাংনীতে "বীর নিবাস" প্রকল্পের শুভ উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist