Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৫৫টি প্লট বরাদ্দ নিলেও কেউ মৎস্য চাষে নেই!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 11 September, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
৫৫টি প্লট বরাদ্দ নিলেও কেউ মৎস্য চাষে নেই!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইছানগরে অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে শুধুমাত্র মাছ শিল্পের উন্নয়নের জন্য বাণিজ্যিক কিংবা মাছ সংক্রান্ত দোকান, স্টোরেজ বা গো-ডাউন করার জন্য ৫৫ টি প্লট বরাদ্দ নিলেও কেউ বর্তমানে মৎস্য উন্নয়ন কর্মকাণ্ডে নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, এক কিস্তিতে সমপরিমাণ অর্থ পরিশোধ করে প্লট মালিকেরা ৯৯ বছরের জন্য প্লট বুঝে নিয়েছেন। কিন্তু গত ১৯ বছরে তাঁরা আর কেউ মৎস্য চাষ বা ব্যবসায় নেই। বরাদ্দ পাওয়া জমিতে তাঁদের ইচ্ছে মতো ঘরবাড়ি নির্মাণ করেছেন। কেউ কেউ নির্মাণ করেছেন মার্কেট ও দোকান। এসব প্লটে অনেকেই আবার বহুতল ভবন নির্মাণ করেছেন। অথচ শর্তে বলা ছিল কোন ধরনের ভবন করা যাবে না। কাউকে প্লট হস্তান্তর করা যাবে না।

আরও অভিযোগ রয়েছে, সরাসরি জমির মালিকানা না থাকায় এসব জমি কোনো ব্যাংক ঋণ দিতে রাজি না হলেও অনেকেই পজিশন বিক্রি করেছেন। কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষের কাছে নানা অভিযোগ গেলেও তাঁরা ছিলেন অনেকটা নীরব। শর্ত লঙ্ঘনের দায়ে এ যাবত কারো প্লট বরাদ্দ বাতিল বা সড়ক সংস্কারে কাউকে উচ্ছেদ করা হয়নি বলে জানা যায়।

ফলে, বিএফডিসি লিঙ্ক রোডের উভয় পাশের প্লট বরাদ্দ পাওয়া এসব ইজারা গ্রহীতারা যে যার মতো করে দোকান ও স্থাপনা তৈরি করেছেন। ড্রেনের জায়গা না রেখেই রাস্তার সীমানা ঘেঁষে দোকান করেছেন। অনেক প্লট মালিক আবার রাস্তা দখল করে চালা ঘর ও অবৈধভাবে রাস্তায় গাড়ী পার্কিং করে ব্যবসা করছেন। এতে মানুষের পথ চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। ঘটছে দূর্ঘটনাও।

তথ্য মতে, বিএফডিসি লিঙ্ক রোড মানে ইছানগর গ্রামের রাস্তার দুই পাশেই রয়েছে ৫৫টি প্লট। এক পাশে রয়েছে ২৬ টি প্লট, অন্য পাশে রয়েছে ২৯ টি প্লট। যদিও আরও কিছু প্লট অন্য দিকে রয়েছে। তবে এরমধ্যে বিএফডিসি গেইট সংলগ্ন এলাকায় ৪টি প্লটে জমি সবচেয়ে বেশি। সে সব প্লটের ক্রমিক নম্বর গুলো হলো-২৯, ৩০, ৫৪ ও ৫৫। আর.এস ও বিএস ভিন্ন ভিন্ন দাগে। বিএফডিসি বিএস খতিয়ানের ৬১ দাগের উপর স্থিত রয়েছে।

যদিও বর্তমান পরিবেশে অনেক প্লট মালিক এখন সেখানে মৎস্য উন্নয়ন করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। কেননা, চারপাশে গড়ে উঠেছে নানা বাণিজ্যিক ভবন। হচ্ছে বাসা ভাড়া, গুদাম ও দোকান ঘর নির্মাণ। কিছু প্লটের মধ্যে কারখানাও গড়ে ওঠেছে। বাস্তবিক পক্ষে আর্থিক স্বার্থ জড়িত থাকায় মৎস্য ব্যবসা ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন প্লট মালিকেরা।

তথ্য বলছে, ২০০৫ সালে এখানে প্লট বরাদ্দ শুরু হয়। প্লটের প্রতি শতাংশের দাম ধরা হয় মাত্র ৭৫৭ টাকা ৫৭ পয়সা। প্রতি শতাংশে বছরে ট্যাক্স ১২৫ টাকা মাত্র। ৪ শতাংশ জমির প্লট মালিককে বছরে দিতে হয় মাত্র ৩ হাজার ৩০ টাকা ৩০ পয়সা। ৯৯ বছরের সম্পূর্ণ টাকা বিএফডিসিকে এক কিস্তিতে পরিশোধ করতে হয়।

প্লট বরাদ্দের শর্ত ছিলো, নির্দিষ্ট সময়ের মধ্যে যার যার প্লট ৬ ফুট উচ্চতায় মাটি ভরাট করতে হবে। প্লট মালিককে অবশ্যই মাছ ধরার উপর ভিত্তি করে এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এস্টেট আকারে একটি মৎস্য শিল্প ইউনিট স্থাপনে আগে কার্যকরী পরিকল্পনা থাকতে হবে। বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা সমস্ত নিয়ম ও প্রবিধান মেনে চলতে হবে। বরাদ্দ পাওয়া প্লট বা এস্টেটে শুধুমাত্র মাছ এবং মাছ ধরার উপর ভিত্তি করে শিল্প উন্নয়ন করতে হবে।

আরও উল্লেখ্য থাকে যে, বাণিজ্যিক বা অন্যান্য শিল্পের জন্য মাছ সংক্রান্ত দোকান, স্টোরেজ বা গো-ডাউন তৈরি করতে হবে। প্রাথমিক প্লট ধারকের প্রাথমিক বরাদ্দের জন্য ৯৯ বছরের জন্য আবেদনকারী এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মধ্যে একটি ইজারা দলিল সম্পাদন থাকবে। বরাদ্দকারীকে সাইটের সম্পূর্ণ খরচ (এক) কিস্তিতে দিতে হবে। জমির দলিল হস্তান্তর করা হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পূর্বানুমতি সাপেক্ষে দলকে নিজ খরচে পানি, বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ শর্ত থাকে যে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাস্তাটি ড্রইং অনুযায়ী নির্মাণ করবে। রাস্তার নির্মাণ খরচ জমির ভিত্তিতে দলগুলোর মধ্যে সমানভাবে ভাগ করা হবে। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। যদি নোটিশ অনুযায়ী অর্থ প্রদান করতে ব্যর্থ হয়। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কোন কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিল করার অধিকার সংরক্ষণ করবে।

প্লট পরাদ্দ পাওয়া মো. আবু তাহের ও মো. নাছির জানান, সব শর্ত পূরণ করেই উদ্যোক্তারা প্লট নিয়েছেন। আমরা মৎস্য উন্নয়নের জন্য স্টোরেজ বা গো-ডাউন করেছি। শুরুতেই বরফ কল করেছিলাম। এখন অনেকটা কমে গেছে সেটা সত্য। মাছের ব্যবসা ইছানগরে বেশি হলেও দিন দিন ব্যবসা পরিবর্তন হচ্ছে। অবস্থানগত কারণে মাছের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বেশি নির্মাণ হয়েছে। সেটা অস্বীকার করার কিছু নেই।’

জানতে চাইলে চট্টগ্রাম মৎস্য বন্দরের নতুন কমাণ্ডার মোহাম্মদ মাজহারুল হক (জি, এন) জানান, ‘গত ২৮ আগষ্ট চট্টগ্রাম মৎস্য বন্দর কতৃক বিএফডিসি লিঙ্ক রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ ইস্যু করা হয়েছে। প্লটের নির্ধারিত সীমানার বাহিরে রাস্তার উপর যে সমস্থ অবৈধ স্থাপনা রয়েছে তা অপসারণ করতে বলা হয়েছে। যদি ওই সময়ে সরানো না হয়। তাহলে লীজ বাতিল বা উচ্ছেদ করা হবে।’

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অসময়ে তরমুজ চাষে সাফল্য

Next Post

নান্দাইলে আ.লীগ থেকে আব্দুল মালেক চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

Related Posts

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
নান্দাইলে আ.লীগ থেকে আব্দুল মালেক চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

নান্দাইলে আ.লীগ থেকে আব্দুল মালেক চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist