Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৫ মাস ধরে নেই নির্বাচন অফিসার, ভোগান্তিতে কর্ণফুলীবাসী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 24 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
৫ মাস ধরে নেই নির্বাচন অফিসার, ভোগান্তিতে কর্ণফুলীবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রামঃ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় নির্বাচন অফিসার নেই প্রায় ৫ মাস । কাগজে কলমে দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী পটিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা।

কিন্তু অফিসে তার দেখা মিলছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। প্রতিদিন সেবা নিতে আসা সেবাগ্রহীতারা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

জানা যায়, কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়ন। ভোগান্তিতে পড়েছে পাঁচ ইউনিয়নের হাজার হাজার সেবাপ্রার্থী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি তৎকালীন নির্বাচন অফিসার মো. আবদুর শুক্কুরকে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলায় বদলি করা হয়। তারপর থেকে এখানে নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।

তবে কাজের স্থবিরতা কমানোর জন্য পটিয়া উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনীকে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয় জেলা নির্বাচন অফিস।

সপ্তাহে দুই দিন তিনি কর্ণফুলী উপজেলার নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানালেও সেবাপ্রার্থীরা তাকে কর্ণফুলীতে পাচ্ছেন না।

কর্ণফুলীর উপজেলার একাধিক সেবাপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগের নির্বাচন অফিসার মো. আবদুর শুক্কুর খুব ভালো অফিসার ছিলেন। কিন্তু হুট কর তাঁকে বদলি করায় বেকায়দায় পড়েছে এলাকার লোকজন। যদিও সরকারি চাকরিতে বদলি একটি অংশ।

জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝিতে উপজেলার ৫টি ইউনিয়নে বেশ কিছু স্মার্টকার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাচন অফিস।

কিন্তু প্রবাসে ও বিভিন্ন জায়গায় চাকরির কারণে স্মার্টকার্ড গ্রহণ করতে পারেনি অধিকাংশ ভোটার। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ, প্রধান কার্যালয়ে তথ্য আদান প্রদান, ভোটার স্থানান্তর, সংশোধন, হারানো আবেদন, নতুন ভোটারদের আবেদন ফর্মে নির্বাচন অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্ণফুলীর উপজেলার লোকজনকে।

নিয়মিত নির্বাচন কর্মকর্তা উপস্থিত না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সেবা গ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘আমাদের নির্বাচন অফিসার আবদুর শুকুর যাওয়ার পরে পটিয়ার একজন নির্বাচন অফিসারকে কর্ণফুলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনি সপ্তাহে একদিন বা দুইদিন আসতেন। এখন শুনেছি তিনি আসছেন না। ফলে জনগণ সেবা নিতে আসলেও সেবা পাচ্ছেন না। বিষয়টি আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অবগত করেছি।’

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার (চট্টগ্রাম) মোহাঃ জাহাঙ্গীর হোসেনকে ফোন করে ও হোয়াটস আপে মেসেজ পাঠিয়েও কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘কর্ণফুলীতে একজন নিয়মিত অফিসার দরকার। যদিও আপাতত কাজের স্থবিরতা রোধ করতে পটিয়া উপজেলা নির্বাচন অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলীতে খুব শিগগরই নির্বাচন অফিসার দেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এস//

Tags: ভোগান্তিতে কর্ণফুলীবাসী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

Next Post

নেছারাবাদে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
সিলেটে দেড় মাসে সড়ক দূর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু

নেছারাবাদে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist