হাসান আলী : কুষ্টিয়ার মিরপুরে ভিজিএফ কার্ড হতে দাবিকৃত সংখ্যক কার্ড না পেয়ে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার ০৫নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এই হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা
করে পরিষদের চেয়ার-টেবিল ভাঙচুর এবং ইউপি সচিবকে মারধরের অভিযোগ উঠেছে| ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়|
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের অভিযোগ, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজ এবং ইউনিয়ন যুবদলের
সদস্যসচিব নজরুল ইসলাম হামলার নেতৃত্ব দেন| আসন্ন ঈদকে সামনে রেখে
ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত ৬শ ভিজিএফ কার্ডের মধ্য থেকে ১শটি কার্ড
স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দেয়াকে কেন্দ্র করে দ্বন্দের
সুত্রপাত| ঘটনার সময় বার বার অনুরোধ করেও প্রশাসনের কাছ থেকে কোন
সহযোগিতা পায়নি|
এঘটনায় আপাতত মামলার করার সিদ্ধান্ত নেয়া হয়নি’|
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দিন ধরেই মতবিরোধ চলছিল|
বিষয়টি সুরাহা করতে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও গন্যমান্যদের সমন্বয়ে একাধিক বৈঠক করেও কোন সমাধান না হওয়ায় গতকাল ইউনিয়ন
পরিষদে উত্তেজনা সৃষ্টি হয়| একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির ঘটনাও
ঘটে বিএনপি নেতাকর্মীদের| পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে পরিষদে হামলা পরিষদ
জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ইউনিয়ন
বিএনপি সহসভাপতি আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজসহ কয়েকজন রামদা
হাতে ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকীর দিকে তেড়ে যাচ্ছেন| অন্য
একটি ভিডিওতে দেখা যায়, আলোচনা বৈঠক চলাকালে কয়েকজনকে চেয়ারম্যানের দিকে তেড়ে আসতে দেখা যায়| সেখানে যুবদল নেতা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন|
ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকী বলেন, ‘মোট ৬১৬টি ভিজিএফ
কার্ড এসেছে| বিএনপি নেতারা সাড়ে ৪০০ কার্ড দাবি করেছিলেন|
তাঁদের দেড় শ কার্ড নিতে বলা হয়েছিল| কিন্তু তাঁরা জামায়াতকে কোনো
কার্ড দিতে রাজি ছিলেন না| একপর্যায়ে আমার গলায় অস্ত্র ঠেকায়
জোড়পূর্বক কার্ড ছিনিয়ে নেয়ার জন্য’| বিএনপি নেতা আনিস মণ্ডল,
কনিজ, নজরুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট
কার ও মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং
আমাকে মারধর করে’|
এ বিষয়ে মুঠোফোনে আলাপকালে ফুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির
মাওলানা আনিসুজ্জামান বলেন, ‘ঘটনা সত্য| ভিজিএফ কার্ডের ভাগাভাগি নিয়েই এ ঘটনা ঘটেছে|’
তবে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক| তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন| গ্রামের এক যুবকের কাছ থেকে
বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগে আমরা কথা বলতে
গিয়েছিলাম|’ ওই সময় হাতে রাম দা’র বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি
পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অন্য একজনের হাতে থাকা রামদা কেড়ে নিয়েছিলাম’|
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন,
‘মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে উত্তেজনার সংবদ শুনেছি| তবে
এবিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি| অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেয়া হবে’|
এ বিষয়ে কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-
ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পর তাৎক্ষনিক মিরপুরের ইউএনওকে তদন্ত করে
ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার
নির্দেশ দেওয়া হয়েছে|’
প্রিন্ট করুন








Discussion about this post