জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা মৎস্য অধিদপ্তর উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ সুলতান মাহমুদ।
গতকাল মঙ্গলবার (৯ই জুন) দুপুরে ধরমপুর ইউপির পাঁচ পুকুর সংলগ্ন উক্ত প্রকল্প পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ভবনের নির্বাহী প্রকৌশলী রুবেল মিয়া, ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
সহকারী পরিচালক মোঃ সুলতান মাহমুদ জানান, ভেড়ামারা উপজেলার মৎস্য চাষীদের মৎস্য বীজ উৎপাদন ও সংরক্ষণের একমাত্র কেন্দ্রবিন্দু এ খামারটি। এখান থেকে ভালো মানের মৎস্য বীজ পৌঁছে দেয়া হয় মৎস্য চাষীদের কাছে। সুতরাং খামারটি সুরক্ষিত রাখা অতি জরুরী। পরিশেষে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অবগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post