জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ই জুন ঠাকুরগাঁও হরিপুর থানাধীন গেরুয়াডাঙ্গী গ্রামের সামসুল এর ছেলে মোঃ শাহিল (২৩) কে ভেড়ামারা থানাধীন গোলাপনগর গ্রাম থেকে অপহরণকারী চক্রের সদস্যরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। শাহিলের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে অপহরণকারী চক্রের সদস্যরা তার ভাইয়ের নিকট ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষনিক ব্যবহৃত মোবাইল নাম্বার তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নির্ণয় করে দৌলতপুর থানাধীন লোকনাথপুর মাঠে একটি পরিত্যক্ত বাড়ীর ভিতর হইতে শাহিলকে উদ্ধার এবং উক্ত স্থান থেকে অপহরণকারী চক্রের সদস্য দৌলতপুর লোকনাথপুর গ্রামের মৃত জলিল ব্যাপারীর ছেলে মোঃ হোসেন আলী ব্যাপারী (৪৫) গ্রেফতার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, অপহরণের বিষয়টি শাহিল এর বন্ধু দ্রুত থানায় জানালে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন অপহরনকারী আসামিকে গ্রেফতার করা সহ শাহিলকে উদ্ধার করেছেন।
প্রিন্ট করুন








Discussion about this post