Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যশোর সদরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 14 June, 2026.
in কৃষি
Reading Time: 1 min read
0
যশোর সদরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বেনাপোল প্রতিনিধি:
যশোর সদরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী কৃষি পদ্ধতি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় রোববার (১৪ জুন) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কৃষকদের কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দিতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমীরন বিশ্বাস।তিনি কৃষি খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার সুফল তুলে ধরেন।
যশোর সদর উপজেলা কৃষি অফিসেরআয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক। স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। তিনি মেলার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষি উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
তিনদিনব্যাপী এ মেলায় কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি, কৃষিযন্ত্র, উন্নত বীজ, ফল ও সবজি উৎপাদন পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল এবং কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সেবা ও পরামর্শ তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

Next Post

বাংলাদেশ তরিকত পরিষদের সভা অনুষ্ঠিত

Related Posts

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি
কৃষি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ
কৃষি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Next Post
বাংলাদেশ তরিকত পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তরিকত পরিষদের সভা অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist