জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় তামাক ফসল নিরুৎসাহিতকরণে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ধরমপুর ইউনিয়নের স্বরুপের ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিব দাশ গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সদরুল ইসলাম ও আব্দুর রহমান। উক্ত মত বিনিময় সভায় ৬০ জন তামাকচাষী উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post