মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ।
প্রিন্ট করুন









Discussion about this post