হিজরী নববর্ষ ১৪৪৮ উপলক্ষে ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ই জুন বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত স্থানীয় থানাপাড়া কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বেপ্রধান অতিথি ছিলেন, মানুষ মানুষের জন্য সংগঠনের নির্বাহী পরিচালক বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, জৈব বৈচিত্র নিয়ে গবেষক জনাব সাহাব উদ্দিন মিলন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের সেক্রেটারি সাকিব আহমেদ। লিখিত প্রবন্ধ পাঠ করেন আহত জুলাই যুদ্ধা জনাব মোঃ শফিউল ইসলাম। আলোচনায় অংশ নেন নদী রক্ষা কমিটির নেতা মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদ মহিতুল ইসলাম, সাবেক সেক্রেটারী শাহেদুল হক শিমুল, ফেসবুক সাংবাদিক হারুন চৌধুরী। সভা পরিচালনা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। পরিচালনায় সহযোগিতা করেন সাব্বির আহসান, তাহসিন আরাফাত।
অনুষ্ঠানে আগত সবাইকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে মিষ্টি মুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পহেলা মহররম সমাজসেবক শাহাবুদ্দিন মিলন ভাই এর ৫৬ তম জন্মদিন হওয়ায় তাকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post