মিরপুর(কুষ্টিয়া) সংবাদদাতা:
বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার মশান মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষে মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদকে সভাপতি ও ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ শাহাজ্জেল হোসেন।
মশান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারা বানুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকারীয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস ও কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এ এন মুহাম্মদ আলী।
প্রিন্ট করুন










Discussion about this post