Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে তপন হত্যা মামলার খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 27 June, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে তপন হত্যা মামলার খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা তপন হত্যা মামলার ছয় মাস অতিবাহিত হলেও সাতজন আসামির মধ্যে এখনও ছয় জন গ্রেপ্তারের বাইরে রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হিন্দুপাড়ার মজিবুর রহমানের ছেলে।

সম্প্রতি এ হত্যা মামলার এক আসামি হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়ার ফজল আলীর ছেলে মন্টু শাহ (৪০) কে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। তবে মামলার অন্যান্য আসামিদের এখনো গ্রেফতার না করায় নিহতের পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, কয়েকজন আসামি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে তপন হোসেন বাড়ি থেকে মরিচ ও কলার ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর মাঠসংলগ্ন কল্যাণপুর গ্রামের হাজীপাড়া এলাকার একটি পেঁপে বাগান থেকে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২২, তারিখ ২২/১২/২০২৫ ইং। মামলা দায়ের করা হয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়।

নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছয় মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি। আমি দ্রুত সব আসামির গ্রেপ্তার এবং এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।

নিহতের ভাই শামীম হোসেন বলেন, শুধু মন্টু শাহকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন হাড়াভাঙ্গা হাজীপাড়ার ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে রাসেল, হাজীপাড়ার মামুনের ছেলে ইউসুফ আলী, পশ্চিমপাড়ার রাহাতুলের ছেলে লিটন আলী, সেন্টারপাড়ার রুহুলের ছেলে ঘুটু ও মিন্টু এবং হালসানা পাড়ার কেরামত আলীর ছেলে নেয়ামত আলী। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্টু শাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মামলা দায়েরের পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও সাত জন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার না হওয়ায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যশোরে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

Next Post

কুমারখালিতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
কুমারখালিতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

কুমারখালিতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist