জাহিদ হাসান:
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (২৭শে জুন) উপজেলার গোলাপনগর এলাকার বাঁকা পুলে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং পথচারীদের আইন মেনে চলার আহ্বান জানান।
এ সময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সকলকে ট্রাফিক আইন মেনে নিরাপদে চলাচলের আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের নিয়মিত চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post