জাহিদ হাসান:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে জুন) বিকেল ৪টায় বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজামাল মল্লিক, সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, সাংগঠনিক সম্পাদক এনা বিশ্বাস, সহ-সভাপতি মাহবুব আলম খোকন, মোঃ লিটন, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এরশাদ, ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী, তৌহিদুল করিম রতন, প্রচার সম্পাদক ইসলাম মণ্ডল, সহ-প্রচার সম্পাদক সিহাব মোল্লা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মুরাদ মল্লিক এবং দপ্তর সম্পাদক মাহাবুল মেম্বার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি মোটরসাইকেল শোডাউন নিয়ে বহলবাড়ীয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাদিমপুর কাচারী বাজারে এসে শেষ হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post