কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্ঠ রোগ প্রতিরোধে একমাত্রার রিফামপিসিন (এসডিআর) প্রয়োগের কার্যপদ্ধতি বিষয়ে কুষ্টিয়া সদরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
২৯ জুন সোমবার সদর উপজেলা কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. শেখ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার ইউএইচএফপিও ডা. মো. সাজ্জাদ হোসেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম-র্কো-অডিনেটর জনাব জাহেদুল হক মতিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ২০১৫ সাল থেকে কুষ্টিয়া জেলায় কুষ্ঠ রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সেবায় কাজ করে আসছে। ২০২৫-২৬ অর্থবছরে দৌলতপুর ও মিরপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নের পর ২০২৬-২৭ অর্থবছরে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার ডা. মেহেরুল রিজওয়ান অমি। অনুষ্ঠানে মুক্তির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post