মিরপুর প্রতিনিধি:
গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুরে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি”- কর্মসূচী উপলক্ষে সেমিনার, র্যালি ও বৃক্ষরোপণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের বাস্তবায়নে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপনের এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রোকনুজ্জামানের পরিচালনায় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post