দৌলতপুর প্রতিনিধিঃ
আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব ২০১৮ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিকতা, সমাজসেবা এবং যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব জানান, সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভিন্ন সময় ফুটবল বিতরণসহ ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা এলাকার তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সেলিম রেজা এবং সহ-সভাপতি মোঃ রাকিবুল হক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সুজা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান রিজন, অর্থ সম্পাদক এস.এম এমরান হোসাইন, প্রচার সম্পাদক শাফিন আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে শাহরিয়ার হামিম দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শের শাহ আহম্মেদ, রায়হান, সাব্বির আহমেদ, সজীব মন্ডল, মিন্টু আলি, ইউসুফ আহম্মেদ, তালহা, রিন্টু হোসেন, রাহুল, ইলমে হাসান, মুন্না ও সামিউল ইসলাম।
প্রতিষ্ঠাতা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও আন্তরিকভাবে কাজ করবে এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post