বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার কেমিস্টদের এক মতবিনিময় সভা আজ বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু। সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম।
বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, উৎপল কুমার সেন, শিশিত কুমার বিশ্বাস, প্রনব বিশ্বাস, খঃ রেজওয়ান হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post