দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি দল অভিযান চলাকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজিবির অভিযানে উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ দায়িত্ব পালন করে যাচ্ছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post