Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঐক্যের রাজনীতি বদলে দিতে পারে বাংলাদেশ?

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 7 July, 2026.
in জাতীয় খবর, প্রধান খবর
Reading Time: 1 min read
0
ঐক্যের রাজনীতি বদলে দিতে পারে বাংলাদেশ?
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন, ক্ষমতার পরিবর্তন এবং রাজনৈতিক মেরুকরণ নতুন কোনো বিষয় নয়। তবে প্রতিটি রাজনৈতিক অধ্যায়ের শেষে একটি প্রশ্ন আবারও সামনে আসে—রাষ্ট্র কি বিভাজনের পথে এগোবে, নাকি জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন যাত্রা শুরু করবে? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই প্রশ্নটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের পরিবর্তে ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সংলাপ, সহনশীলতা এবং সহযোগিতার যে প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে গতিশীল করা, বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং জনগণের জীবনযাত্রার চাপ কমানো। একই সঙ্গে আইনশৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সাফল্য কেবল সরকারের একক প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়; প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৃহত্তর জাতীয় ঐকমত্য।

গণতন্ত্রের শক্তি বহুমত। ভিন্নমত থাকবে, সমালোচনা থাকবে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধও থাকবে। কিন্তু রাষ্ট্রের মৌলিক স্বার্থ—অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রশ্নে একটি ন্যূনতম ঐকমত্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর অভিজ্ঞতাও সেটিই বলে।

গত পনেরো বছরের দুর্নীতি, লুটপাট এবং একদলীয় শাসনের ফলে দেশের অবস্থা এমনিতেই বেহাল ছিল। ২০২৪ এর পাঁচ আগস্টের পর ডঃ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসন দেশকে আরো গভীর সংকটে ঠেলে দিয়েছে। ইউনুস সরকারের অর্থনীতি বিনাশী তৎপরতার কারণে বেসরকারি খাত আজ মুখ থুবডে পড়েছে। হাজার হাজার কলকারখানা বন্ধ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধগতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির চাপে মানুষ দিশেহারা।

ইউনুস আমলে সংক্রামিত মহামারী মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ হয়নি এখনও। ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এখনও জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের প্রতিটি ক্ষেত্রে ইউনুস সরকারের অপশাসনের ক্ষত। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সরকারের একার পক্ষে এইসব সমস্যার চটজলদি সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা।

২৪ এর গনঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল, ঐক্যের বাংলাদেশ। বিভক্তি, হানাহানি, বৈষম্য এবং প্রতিহিংসার শেকল ভেঙে বাংলাদেশকে মুক্ত স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজপথে নেমে এসেছিল আপামর জনতা। সকলেই আশা করেছিল, আওয়ামীলীগের পতনের পর, দেশে মন খুলে কথা বলা যাবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, ভিন্নমতের কারণে কেউ নিগৃহীত হবে না। মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তী সরকারের সামনে দেশকে এক সুতোয় গাঁথার মহা সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইউনুস সরকার ঐক্যের বদলে বিভাজন বাড়িয়ে দেয়। নতুন করে শুরু হয় দুর্নীতি এবং লুটপাট। একটি নব্য লুটেরা ফ্যাসিস্ট শক্তির জন্ম দেন ডঃ ইউনূস। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আবার দেশকে সঠিক পথে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। এজন্য দরকার সকলের সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ।

১৯৭৫ এর পর বাংলাদেশ হয়ে পড়েছিল বিভক্ত। দেশে সৃষ্টি হয়েছিল ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি। গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়েছিল। সেই সময় কান্ডারী হয়ে দেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ জিয়া, দিশেহারা, বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি সকল মতকে সম্মান দেখানোর বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতির শৃঙ্খল থেকে মুক্ত বাজার অর্থনীতি চালু করে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুচনা করেন। বহুদলীয় গণতন্ত্র, বেসরকারি খাতের জন্য পথ তৈরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কারিগর হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন চিরকাল।

মাত্র তিন বছরের মধ্যে জিয়াউর রহমান হতাশাগ্রস্ত, দিশেহারা একটি জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান দেখিয়েছেন ঐক্যেই বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।

শহীদ জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ আবার পথ হারায়। আবারও শুরু হয় দুর্নীতি লুটপাটের রাজনীতি। এরশাদ ক্ষমতা দখল করে আবারও দেশের জনগণকে করেন অধিকারহীন। দুর্নীতির কারণে বাংলাদেশ হয়ে যায়, বিদেশি ঋণ নির্ভর। দাতাদের শর্তের জালে আটকা পড়ে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এগিয়ে আসে জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন শুধু দেশের মানুষের কল্যাণের জন্য। দেশ বাঁচাতে তিনি চরম ত্যাগ স্বীকার করেন। বেগম জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছরের আন্দোলনের পর বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়।

বেগম খালেদা জিয়া, ১৯৯১ এর নির্বাচনে বিজয়ী হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশ পরিচালনা করেননি। বরং দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি গ্রহণ করেন। যার সবচেয়ে বড় প্রমাণ হলো, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপি দলীয়ভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে বিশ্বাসী ছিল। রাষ্ট্রপতি নির্বাচন হলে বেগম জিয়া যে বিপুল ভোটে বিজয়ী হতেন তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু তিনি দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে, বিরোধীদলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদীয় সরকার ব্যবস্থার বিল সংসদে উত্থাপন করেন।বহুদলীয় গণতন্ত্র এবং ভিন্নমতের লালনের এটি একটি অনন্য উদাহরণ।

২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া এককভাবে বিএনপির সরকার গঠন করেননি। জোটসংগী জামায়াতকেও মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করে গনতন্ত্রের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ২০০৭ সালে এক এগারোর মাধ্যমে গনতন্ত্র বিরোধী অপশক্তি ক্ষমতা দখল করে। জাতির এই চরম সংকটে বেগম জিয়া গনতন্ত্রের ডাক দিয়েছিলেন। তিনি সেনা সমর্থিত ফখরুদ্দীন সরকারের প্রলোভনের ফাঁদে পা দেননি। এজন্য জিয়া পরিবারকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। বেগম জিয়া, তার বড় ছেলে, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয়। কিন্তু তারপরও আপোষ করেননি বেগম জিয়া।

২০০৮ এর সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। আওয়ামীলীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার হরণ করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এর প্রতিবাদে আবারও রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালে বেগম জিয়া যে একদফা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারই চুড়ান্ত পরিণতি ২০২৪ এর পাঁচ আগস্টের গনঅভ্যুত্থান। ১৭ বছর দেশের জন্য,জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। বেগম জিয়াকে বিনা অপরাধে নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল বছরের পর বছর। তারেক রহমান নির্বাসিত ছিলেন। স্বৈরশাসনের জুলুম নির্যাতনে মারা যান আরাফাত রহমান কোকো। তবুও আপোষহীন ছিলেন বেগম জিয়া। আপোষ করেনি জিয়া পরিবার।

২৪ এর পাঁচ আগস্টের পর ইউনুস সরকার যখন জনগণের অধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্র শুরু করে, তখন তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন। বস্তুত, তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই শেষ পর্যন্ত ইউনুস সরকার নির্বাচন দিতে বাধ্য হন। আর তাই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানান দেশবাসী। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় শুধু বিএনপির বিজয় নয়, ঐক্যের পক্ষে জনরায়। শান্তি এবং সংহতির পক্ষে জনমত।

বাংলাদেশের জন্য ঐতিহাসিক বাস্তবতা হলো, দেশ যখনই পথ হারিয়েছে, যখনই জাতি বিভক্তির চোরাগলিতে আটকে গেছে, তখনই জিয়া পরিবার জাতির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ করেছে দেশের মানুষকে।

এই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের “আমি সবার প্রধানমন্ত্রী”—এই বক্তব্যও তাৎপর্যপূর্ণ। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার কেবল সমর্থকদের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দর্শনের পার্থক্য থাকলেও রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক মনোভাব গণতন্ত্রকে শক্তিশালী করে।

তবে জাতীয় ঐক্যের দায়িত্ব কেবল সরকারের ওপর বর্তায় না। বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেই সমালোচনার প্রধান ক্ষেত্র হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদ কার্যকর হলে রাজনীতিতে সংলাপের সংস্কৃতি শক্তিশালী হয়, আর রাজপথনির্ভর সংঘাতের প্রয়োজনও কমে আসে। গণতন্ত্রে জবাবদিহির সর্বোত্তম মঞ্চ সংসদই।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভাজন যেমন রয়েছে, তেমনি সংকট অতিক্রমে ঐক্যের নজিরও রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা করার সংস্কৃতি কোনো গণতন্ত্রকেই শক্তিশালী করে না। মতের ভিন্নতা গণতন্ত্রের প্রাণ, আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তার ভিত্তি।

রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীলতা এবং দায়িত্বশীলতার ওপর। ক্ষমতার পালাবদল গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া; কিন্তু রাষ্ট্রের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। বিভক্ত সমাজ কখনো দীর্ঘমেয়াদে এগোতে পারে না। তাই আজকের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হতে পারে—প্রতিযোগিতা থাকুক, বিভাজন নয়; মতভেদ থাকুক, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে থাকুক জাতীয় ঐক্য।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: ঐক্যবাংলাদেশরাজনীতি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

Next Post

সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

Related Posts

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর
জাতীয় খবর

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের নানা নিদর্শন

শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের নানা নিদর্শন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

চিরবিদায় নিলেন রবীন্দ্রসংগীত শিল্পী কোহিনুর খানম

চিরবিদায় নিলেন রবীন্দ্রসংগীত শিল্পী কোহিনুর খানম

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist