Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

টানা ভারী বর্ষণে দেশজুড়ে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 9 July, 2026.
in স্থানীয় খবর
0
টানা ভারী বর্ষণে দেশজুড়ে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার : টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা, জলাবদ্ধতা, পাহাড়ধসের ঝুঁকি এবং জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। ময়মনসিংহ, কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, রাঙামাটি ও গাইবান্ধাসহ বিভিন্ন অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোথাও শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে, কোথাও পাহাড়ধস ও প্রবল স্রোতে প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মাত্র সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। টানা বর্ষণে নগরীর সানকিপাড়া, আকুয়া, বলাশপুর, চরপাড়াসহ বিস্তীর্ণ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল চত্বরে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে ব্রাহ্মপল্লী এলাকায় ঘরে জমে থাকা পানিতে ডুবে আরিয়ান নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান ড্রেন নির্মাণ প্রকল্পের ধীরগতির কারণেই জলাবদ্ধতা তীব্র হয়েছে। তবে সিটি করপোরেশন বলছে, ভারী বৃষ্টির পাশাপাশি ড্রেনে বর্জ্য ফেলার প্রবণতাও পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কক্সবাজারেও টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন উপজেলা বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। চার দিনে ৭৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। জেলার অন্তত ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে এবং অন্তত ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রশাসন ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি টেকনাফ–সেন্টমার্টিন, কক্সবাজার–মহেশখালী ও পেকুয়া–কুতুবদিয়া নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরেও দুই শতাধিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কলাপাড়ায় টানা ছয় দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতায় গ্রামীণ ও শহরের বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মাছের ঘের, পুকুর ও কৃষিজমি ক্ষতির মুখে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তাল সাগরের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না এবং কয়েকটি মাছধরা ট্রলার ও জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

সাতক্ষীরায় টানা বর্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের পথ পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে একদিকে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মাঠ ভরাট ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানালেও কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেছেন।

এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রবল স্রোতের মধ্যে নিখোঁজ হওয়া দলমনি চাকমা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিলাইছড়ি উপজেলার এক নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধা পৌর শহরেও কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাঁপাড়া, কাঁচারী বাজার, মধ্যপাড়া, ভিএইডি রোডসহ একাধিক এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ও অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থার কারণেই প্রতি বর্ষায় একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে।

আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা, জলাবদ্ধতা, পাহাড়ধস এবং নদী ও পাহাড়ি এলাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: জলাবদ্ধতাঝুঁকিদেশজুড়েপাহাড়ধসবন্যাবর্ষণ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী

Next Post

চট্টগ্রামে পাহাড়ি ঢলে মৃত্যু ৩০, ঝুঁকিপূর্ণদের সরিয়ে বাড়ি নির্মাণের আশ্বাস সরকারের

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
চট্টগ্রামে পাহাড়ি ঢলে মৃত্যু ৩০, ঝুঁকিপূর্ণদের সরিয়ে বাড়ি নির্মাণের আশ্বাস সরকারের

চট্টগ্রামে পাহাড়ি ঢলে মৃত্যু ৩০, ঝুঁকিপূর্ণদের সরিয়ে বাড়ি নির্মাণের আশ্বাস সরকারের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist