ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সাড়ে ৯ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তির সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনূর আলম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, দপ্তর সম্পাদক এম ডি আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশারেফ হোসেন এবং প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন।
আলোচনা সভা শেষে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নেওয়া বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৯ শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post