Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবির আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে নবীনদের বরণ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 17 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ইবির আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে নবীনদের বরণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের বিভাগীয় সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিন। এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক ড. হামিদা খাতুন, অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, অধ্যাপক ড. আমজাদ হোসাইন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, পরিবেশবান্ধব গাছ, চকলেট, কলমসহ বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরিচয়পর্ব ও অনুভূতি প্রকাশের পাশাপাশি বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠান তাদের মধ্যে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। শিক্ষকদের পরামর্শ এবং সিনিয়রদের আন্তরিকতা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আরেক শিক্ষার্থী মো. নাঈম রহমান জানান, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচিত হয়ে সেই ভীতি কেটে গেছে। অনুষ্ঠানের সুন্দর আয়োজন এবং শিক্ষকদের পরামর্শ তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনটি এত সুন্দর হবে, তা তিনি কল্পনাও করেননি। সহপাঠীদের সঙ্গে আগামী কয়েক বছরের পথচলা আনন্দময় হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসাইন বলেন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগে প্রচলিত আইনের পাশাপাশি শরিয়াহ আইনও পড়ানো হয়। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শৃঙ্খলা মেনে চলা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, প্রযুক্তির সঠিক ব্যবহার, মাদক থেকে দূরে থাকা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের নয়, বরং দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং ন্যায়বিচার ও পেশাগত নৈতিকতা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইন, আইন ও ভূমি অ্যাডমিনিস্ট্রেশন, আরবি ভাষা ও সাহিত্য, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, লোকপ্রশাসন, চারুকলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগেও নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসকে র‌্যাগিংমুক্ত রাখতে ইতোমধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী এমন ঘটনার শিকার হলে এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স টিমের হটলাইন নম্বরে (০১৭৮০৪৭৫১৩১) যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: আল-ফিকহইবিনবীনবরণবিভাগল'
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে ৯৫০ শিক্ষার্থীর মাঝে বৃত্তির সনদ বিতরণ

Next Post

সাজিদ হত্যার ১বছর : শিল্পে বিচারহীনতার প্রতিবাদ

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
সাজিদ হত্যার ১বছর : শিল্পে বিচারহীনতার প্রতিবাদ

সাজিদ হত্যার ১বছর : শিল্পে বিচারহীনতার প্রতিবাদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist