জাহিদ হাসান, ভেড়ামারা (প্রতিনিধি) কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গতকাল শনিবার (১৮ই জুলাই) বিকেলে পদ্মা নদীর চলমান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহাজান আলী, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মো. শিহাবুল ইসলাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, পদ্মা নদীর ভাঙন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক সংকট। ভাঙনের কারণে মানুষের বসতভিটা, কৃষিজমি এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রধানমন্ত্রীর দপ্তর, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।
তিনি আরও বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে যাতে আর কোনো জনপদ, ফসলি জমি বা গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন না হয়, সে জন্য দ্রুত টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post