এস এম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী ‘আল্লাহ দান’ নামের একটি যাত্রীবাহী বাস পাটিকাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মাসুদ রানা বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post