মীর আনোয়ার হোসেন টুটুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মোশারফ হোসেন, মো. আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, মো. ইব্রাহীম মিয়া এবং মো. লুৎফর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা শিক্ষা ক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট এবং অবসরকালীন আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post