গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের অভিযানে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার বাড়ির উত্তর পাশে থাকা একটি পরিত্যক্ত ভাঙা লাকড়ির ঘর থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় মাইন উদ্দিন মামুনকে আটক করা সম্ভব হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের উৎসসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post