স্টাফ রিপোর্টার : ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) রাতে ঢাকা সেনানিবাসের এএ অ্যান্ড কিউএমজি শাখার তত্ত্বাবধানে তাকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি বরিশাল সেনানিবাসে স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রের দাবি, একরামুল হক হত্যা মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে মিফতাহ উদ্দিন আহমেদ ছিলেন একজন। একই তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামও ছিল।
অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন হিসেবে বিবেচিত হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post