Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকার প্রতারণা, নওগাঁয় সংবাদ সম্মেলন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 28 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকার প্রতারণা, নওগাঁয় সংবাদ সম্মেলন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাশেদুজ্জামান, নওগাঁ : দুবাইয়ে ভালো বেতনের চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর একটি ট্রাভেলস প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) নওগাঁ শহরের পাটালির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘এমএস ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. আলতাব জানান, মো. সোহেল রানা নামের এক ব্যক্তি দুবাইয়ে উচ্চ বেতনের চাকরি ও ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি ৪ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। তার কথায় বিশ্বাস করে পাঁচজন ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৮ লাখ টাকা সংগ্রহ করে অভিযুক্তদের দেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, টাকা নেওয়ার পর অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। পরে গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে নওগাঁ সদর উপজেলার আনন্দ নগরে অবস্থিত ‘এমএস ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ কার্যালয়ে গিয়ে তারা প্রকৃত ভিসা অথবা টাকা ফেরত চান। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং তাদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, শুধু পাঁচজন নয়, ওই চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে এলাকার আরও ৩০ থেকে ৪০ জন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. সোহেল রানা (৪২), শাহাদত হোসেন উজ্জ্বল (৪৫), মাহমুদুল হাসান খান (৩৬) ও মো. কামরুল হাসানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ১৮ লাখ টাকা ফেরতের ব্যবস্থা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: টাকাদুবাইপ্রতারণাসংবাদসম্মেলন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

Next Post

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ‘বই পড়া প্রতিযোগিতা’ কর্মসূচির উদ্বোধন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ‘বই পড়া প্রতিযোগিতা’ কর্মসূচির উদ্বোধন

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ‘বই পড়া প্রতিযোগিতা’ কর্মসূচির উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

কুু‌ড়িগ্রা‌মে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেত্রী গ্রেপ্তার

মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist