হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।
অভিযানে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও ব্যবসার অভিযোগে চারজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আল মামুন (৩৫)কে ৬ মাস, মো. ফরজ (৪০)কে ৮ মাস, মেহেদী হাসান (৪২)কে ৬ মাস এবং আলালকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, দৌলতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post