গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১০ম উপজেলা স্কাউটস সমাবেশ। বৃহস্পতিবার রাতে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের উদ্বোধন করা হয়।
সমাবেশের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সাগুফতা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে এবং বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইদ্রিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট ও গাইড সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি দেশ গঠন ও দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান প্রশংসনীয়।
তিন দিনব্যাপী এ সমাবেশে তাবু বাস, প্রশিক্ষণ, ক্যারোম প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ১০ম উপজেলা স্কাউটস সমাবেশ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post